অন্যকলাম
অন্য জেব্রেসেলাসিহাইলে জেব্রেসেলাসিকে মনে আছে? ইথিওপিয়ার হয়ে দূরপাল্লার দৌড়ে দুবারই জিতেছিলেন অলিম্পিকের সোনা। সেই জেব্রেসেলাসি আবার আলোচনায় এসেছেন। রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন সাবেক এই অ্যাথলেট। টুইটারে নিজেই জানিয়েছেন এই খবর, ‘আমার রাজনীতিতে আসা নিয়ে অনেক কথাই হচ্ছে। হ্যাঁ, আমি ২০১৫ সালে দেশের সংসদে থাকতে চাই।’ অনেক আগে থেকেই অবশ্য রাজনীতিতে যোগ দিতে চাইছিলেন জেব্রেসেলাসি। এখন ইচ্ছাটা জানিয়ে দিলেন প্রকাশ্যে। তিন বছর আগে অবসরের ঘোষণা দিলেও দৌড় এখনো থামাননি। এ বছরের এপ্রিলে বোমা হামলার শিকার বোস্টন ম্যারাথনেও তিনি দৌড়েছেন। এএফপি।মেসির অপেক্ষায়এই একটা মুহূর্তের জন্য কত দিনের অপেক্ষা! শুধু এক নজর মেসিকে দেখবেন বলে টিকিট কেটে রেখেছিলেন পাক্কা ছয় মাস আগে। আয়োজকেরাও কথা দিয়েছিলেন, বাড়তি দাম দিলে জার্সিতে মেসির অটোগ্রাফ নিয়ে দেবেন। মেসি-ভক্ত ছেলের জন্য তাই আড়াই হাজার ডলার দিয়ে টিকিট কিনলেন বাবা টনি শেরউড। কিন্তু আফসোস, শিকাগোতে মেসি ও তাঁর বন্ধুদের সঙ্গে অবশিষ্ট বিশ্ব একাদশের প্রীতি ম্যাচের আগে-পরে কখনোই দেখা করতেই এলেন না মেসি। অটোগ্রাফ তো দূরের কথা! আয়োজকেরা এখন বলছেন টাকা ফেরত দেবেন। শেরউড টাকাটাকে বড় করে দেখছেন না, তাঁর ছেলের যে মন ভেঙে দিয়েছেন মেসি! ওয়েবসাইট।