অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্তব্যের জেরে...সাইমন টেলর ব্রিটিশ এয়ারওয়েজের আঞ্চলিক ব্যবস্থাপক। প্রতিদিন ১৫০০ কেবিন ক্রুকে সামলানো তাঁর কাজ। এ ধরনের চাকরিতে যাত্রীদের সঙ্গে সামান্য অশোভন আচরণও অমার্জনীয়। টেলর তো সেটা করেছেনই, কিন্তু এমন একজনের সঙ্গে করেছেন যেটা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে তোলপাড়। কদিন আগে উইম্বলডন জয়ের পরপরই অ্যান্ডি মারের মা জুডি মারেকে নাকি ফেসবুকে ‘লবণ দেওয়া শামুক’ ‘বেতো পিং পং বল’ বলেছেন টেলর। অথচ এক মাস আগেই ‘ব্রিটিশ নাম্বার ওয়ান’ নামে একটা প্রতিযোগিতার আয়োজন করে ব্রিটিশ এয়ারওয়েজ। সংস্থাটি অবশ্য সঙ্গে সঙ্গেই দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বেচারা টেলরের চাকরি নিয়েই পড়ে গেছে টানাটানি! ওয়েবসাইট। অদ্ভুত বায়ার্নপরীক্ষা-নিরীক্ষা আগেও করেছেন পেপ গার্দিওলা। তাঁর হাতে পড়ে কখনো মেসি হয়েছেন ‘ফলস নাইন’, কখনো ফ্যাব্রিগাস হন স্ট্রাইকার আর মাচেরানো পুরোদস্তুর ডিফেন্ডার। বার্সেলোনা ছেড়ে বায়ার্নের কোচ হওয়ার পরও চলছে সেই পরীক্ষা-নিরীক্ষা। জার্মান চ্যাম্পিয়নদের খেলার ছকটাই বদলে দিয়েছেন তিনি। বায়ার্ন অনুশীলন করছে ৪-১-৪-১ ছকে। বায়ার্নের ফুটবলারদের কাছেও ব্যাপারটা একেবারে নতুন। আয়ত্ত করতেও ঘাম ঝরাতে হচ্ছে খুব। সে কারণেই হয়তো ফ্রাঙ্ক রিবেরিও বলছেন, গার্দিওলার পদ্ধতিটাই অদ্ভুত! ওয়েবসাইট।সিনেমায় শ্রীশান্তকাজটা ক্রিকেটের চেয়ে কঠিন। সিনেমায় অভিনয় করার আগেই এই উপলব্ধি ছিল শ্রীশান্তের। স্পট ফিক্সিংয়ের অভিযোগে কিছুদিন জেল খাটার পর আপাতত জামিনে মুক্ত। এই ফাঁকেই মালয়ালম একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব। সানন্দেই সম্মতি দিয়েছিলেন, কিন্তু এখন উদ্বিগ্ন আসলে পারবেন তো? বিতর্কিত ভারতীয় পেসার নামছেন আটঘাট বেঁধে। অভিজ্ঞতাটা অবশ্য নতুন নয়। এর আগেও মালয়ালম এক ছবির ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। মন্দ কপাল! স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর তাঁর অভিনীত অংশটুকু ছেঁটে ফেলেন পরিচালক। ওয়েবসাইট।