অন্যকলাম
নতুন বোল্টরিও অলিম্পিকে নতুন এক প্রতিদ্বন্দ্বী পাবেন উসাইন বোল্ট। বিশ্বের দ্রুততম মানবের এই চ্যালেঞ্জার পিয়েরে-এমেরিক আউবামেয়াং। মজার ব্যাপার, আউবামেয়াং কোনো সিপ্রন্টার নন, ফুটবলার। কদিন আগেই ফ্রেঞ্চ ক্লাব সেন্ট এতিয়েন থেকে ১ কোটি ৩০ লাখ ইউরোর চুক্তিতে যোগ দিয়েছেন জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে। সুইজারল্যান্ডে অনুশীলনে ৩০ মিটার দৌড়াতে সময় নিয়েছেন ৩.৭ সেকেন্ড, বোল্টের সেই বিশ্ব রেকর্ড গড়া দৌড়ের প্রথম ৩০ মিটারের চেয়েও ০.১ সেকেন্ড কম! ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক মাইকেল জর্ক রীতিমতো মুগ্ধ, ‘পিয়েরে এখানে খেলা দ্রুততমদের একজন।’ সবুজ মাঠ বাদ দিয়ে লাল ট্র্যাকেই তাহলে দৌড়ালে পারেন আউবামেয়াং! ওয়েবসাইট। বিচ্ছেদঅবশেষে বিচ্ছেদ হয়ে গেল তাঁদের। না, প্রেমিক গ্রিগর দিমিত্রভের সঙ্গে নয়। মারিয়া শারাপোভা পরশু সম্পর্কের ছেদ টেনে দিয়েছেন কোচ টমাস হগস্টেডের সঙ্গে। সেই ২০১০ সাল থেকে এই সুইডিশ কোচের সঙ্গে কাজ করে আসছিলেন। গত বছর এই হগস্টেডকে নিয়েই ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ার স্লাম পূর্ণ করেন শারাপোভা। এবারও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন। কিন্তু হেরে যান উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেই। উইম্বলডন-হতাশার দুই সপ্তাহের মধ্যেই ছেড়ে দিলেন এই কোচকে। সিদ্ধান্তটি নাকি হয়েছে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই। এএফপি।ফুলহামে বিপ্লব?নতুন কিছু ক্লাব এই মৌসুমের দলবদলে নামতে পারে টাকার বস্তা নিয়ে। ফুলহামও যোগ দিতে পারে এই মিছিলে। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবের নতুন মালিক যে এক পাকিস্তানি ধনকুবের, ফোর্বস তালিকায় ১৭৯তম স্থানে থাকা শহীদ খান। এর আগে ১৬ বছর মোহাম্মদ আল ফায়েদ ছিলেন ফুলহামের মালিক। এবার ১৫ কোটি পাউন্ড দিয়ে মালিকানা কিনে নিলেন লাহোরে জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী। শহীদ খান খেলাধুলার সঙ্গে আগে থেকেই জড়িত, এর আগে কিনেছিলেন আমেরিকান ফুটবল দল জ্যাকসনভিল জাগুয়ার্সের মালিকানাও। ওয়েবসাইট।