অন্যকলাম
বিউটি পাসক্রীড়া প্রতিবেদক শিগগিরই দেশের দ্রুততম মানবীকে নতুন ভূমিকায় দেখা যাবে। ফুটবল রেফারি। নাজমুন নাহার বিউটি রেফারিং কোর্সে সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। চট্টগ্রামে তাঁর সঙ্গে আরও দুজন নারী পরীক্ষা দিয়ে পাস করেছেন। এই খবর দিয়ে বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান মনিরুল ইসলাম কাল জানালেন, ঢাকায় এরপর নারী ফুটবলের যেকোনো প্রতিযোগিতায় বিউটিকে রেফারির দায়িত্ব দেওয়া হবে। দেশের দ্রুততম মানবী বাঁশি হাতে ফুটবলে রেফারিং করছেন, অন্য রকম একটা ছবিই ভেসে উঠছে। নারীদের ফুটবলে যেটি যোগ করবে ভিন্ন মাত্রা। মেসির জন্য ন্যু ক্যাম্পের দর্শনার্থীরা এখন থেকে নতুন একটা অভিজ্ঞতার স্বাদ পাবেন। লিওনেল মেসির জন্য আলাদা একটা বিভাগই খোলা হয়েছে এখানকার সংগ্রহশালায়। ভাবতে পারেন, এ আর এমন কী? কিন্তু এটার আলাদা একটা তাৎপর্য আছে। এর আগে কখনোই বর্তমান কোনো খেলোয়াড় এই সম্মান পাননি। ৭০ বর্গমিটার জায়গায় শোভা পাবে মেসির চারটি ব্যালন ডি’অর ও দুটি গোল্ডেন বুটসহ অন্যসব পুরস্কার। দুটি বড় পর্দায় দেখা যাবে বার্সার হয়ে করা মেসির সব গোল। চাইলে দর্শনার্থীরা পছন্দের গোলটিকে ভোটও দিতে পারবেন। ওয়েবসাইট। মূর্তি নিয়েমাইকেল জ্যাকসনের বিরাট ভক্ত ফুলহামের সাবেক মালিক মোহাম্মদ আল ফায়েদ। এতটাই যে ২০০৯ সালে পপতারকার অকালপ্রয়াণের পর তাঁর একটা মূর্তিই গড়ে ফেলেছিলেন ফুলহাম স্টেডিয়ামের সামনে। ক্লাব সমর্থকেরা অবশ্য খুব ভালোভাবে নেননি ব্যাপারটা। কিন্তু মালিকের ইচ্ছাই তখন মেনে নিতে হয়েছিল। এখন ফুলহামের মালিকানা কিনে নিয়েছেন পাকিস্তানি আমেরিকান কোটিপতি শহীদ খান। নতুন মালিক আসায় সমর্থকেরা ভাবতেই পারেন মূর্তিটা আর থাকছে না! কিন্তু মোহাম্মদ আল ফায়েদ রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, মূর্তিটা সরিয়ে ফেলা হলে পরিণাম ভালো হবে না। ওয়েবসাইট।