অন্যকলাম
ফোরলান-জাদুক্যারিয়ারে দূর থেকে গোলার মতো শটে গোল করেছেন অনেক। ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোলও কম করেননি। কিন্তু সরাসরি কর্নার থেকে গোল কখনো করেছেন কি না জানা নেই! ডিয়েগো ফোরলান সেটাই করে দেখালেন পরশু। উরুগুয়ে ফরোয়ার্ড এখন খেলছেন ব্রাজিলের ক্লাব ইন্টারন্যাসিওনালে। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচে ফোরলানের নেওয়া কর্নার সরাসরি জড়িয়ে যায় জালে। ম্যাচে অবশ্য আরও একটি গোল করেছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলান ফরোয়ার্ড। তাঁর দলও জিতেছে ৩-২ গোলে। ওয়েবসাইট। শাস্তি তাৎক্ষণিকসাফল্যে সঙ্গী। ব্যর্থতায়? উত্তরটা ভালোমতোই জেনে গেলেন টাইসন গে। ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ার সংবাদ চাউর হওয়ার পরদিনই যে বড় এক স্পনসর হারালেন এই মার্কিন স্প্রিন্টার। কাল বিখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস জানিয়ে দিয়েছে গের সঙ্গে সম্পাদিত তাদের সব চুক্তি স্থগিত করা হয়েছে। অ্যাথলেটদের সঙ্গে অ্যাডিডাসের চুক্তিপত্রে শর্তই থাকে কোনো খেলোয়াড় ডোপ বা এ রকম কোনো কিছুর জন্য দোষী প্রমাণিত হলে চুক্তি বাতিল বা স্থগিত করতে পারবে। সেই শর্ত মেনেই ২০০৫ সাল থেকে গের সঙ্গে থাকা অ্যাডিডাস আপাতত সরে দাঁড়াল। রয়টার্স।