অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাম্বুলেন্সে...ক্রীড়া প্রতিবেদক  বিসিবি সভাপতি নাজমুল হাসান এখন ব্যস্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে। সিলেটের মাঠ পরিদর্শনে গেছেন আগেই, সামনে কক্সবাজারেও নাকি যাবেন। তার আগে কাল গেলেন ফতুল্লা স্টেডিয়ামে। কিন্তু হরতালের মধ্যে ফতুল্লা যাত্রা সহজ ছিল না তাঁর জন্য। হরতাল ঢিলেঢালাই হচ্ছে ইদানীং। তার পরও কখন ঢিল পড়ে গাড়িতে, সে ভয় তো থাকেই। বিসিবি সভাপতি তাই নিলেন ভিন্ন পন্থা। ফতুল্লায় গেলেন কালো গ্লাসের অ্যাম্বুলেন্সে চড়ে। এক অ্যাম্বুলেন্সে সভাপতি, আরেক অ্যাম্বুলেন্সে বিসিবির কর্মকর্তারা। হরতাল কর্মীদের চোখে ধুলো দিয়ে অ্যাম্বুলেন্সে করে নিরাপদেই ঢাকায় ফিরেছেন সভাপতি ও সঙ্গীরা।ব্যাডমিন্টনে গাভাস্কারনায়ক দুজনই। একজন রুপালি পর্দার, একজন ক্রিকেটের সোনালি দিনের। নাগার্জুনা আর সুনীল গাভাস্কার—দুইয়ে মিলে এবার জুটি গড়লেন অন্য এক জগতে। ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে (আইবিএল) মুম্বাই মাস্টার্স নামের একটা ফ্র্যাঞ্চাইজি কিনেছেন দুই জগতের দুই তারকা। সঙ্গে আরেক অংশীদার হিসেবে আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের জুনিয়র নির্বাচক কমিটির সাবেক চেয়ারম্যান চামুন্দেশ্বরনাথও। ১০ লাখ ডলার প্রাইজমানির টুর্নামেন্টটি শুরু হবে ১৪ আগস্ট থেকে। ভারতের ইতিহাসে সেরা ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকনের সঙ্গে বন্ধুত্বের সুবাদে ব্যাডমিন্টন নিয়ে গাভাস্কারের আগ্রহ অনেক দিনের। শুধু মালিকানাই তাই নয়, মুম্বাই মাস্টার্সের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করবেন তিনি। ওয়েবসাইট।