অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজ বেকার!জন্মসূত্রে জার্মান হতে পারেন, তবে বরিস বেকার বিদেশ বিভুঁইয়েই বেশি থাকেন। এখন ইংল্যান্ডকেই বানিয়ে ফেলেছেন ঘরবাড়ি, উইম্বলডনের কাছে তাঁর একটা অ্যাপার্টমেন্টও আছে। ইংল্যান্ডের সঙ্গে তাঁর সম্পর্কের বাঁধনটা আরও শক্ত হলো। ব্রিটিশ সরকারের সম্মানসূচক নাগরিকত্ব পেয়েছেন সর্বকনিষ্ঠ উইম্বলডন চ্যাম্পিয়ন। সম্মানটা পেয়ে বেশ অভিভূত হয়েছেন বেকার। ঐতিহাসিকভাবেই জার্মানদের সঙ্গে ইংরেজদের ‘সখ্য’ হওয়াটা বিরল ব্যাপার। বেকারকে দিয়ে ইতিহাসটা যদি উল্টোপথে হাঁটতে শুরু করে মন্দ কি? ওয়েবসাইট। উৎসবের সময়ইংলিশদের বাড়াবাড়ি রকমের পানাসক্তির কথা জানাই। তবে লর্ডসে এবার বিয়ার উৎসবই হয়ে যাচ্ছে। লর্ডস টেস্টের পাঁচ দিনে দর্শকেরা কম করে হলেও ৬০ হাজার পাইন্ট বিয়ার এবং ১২ হাজার বোতল শ্যাম্পেন সাবাড় করে দেবে বলে খবর। কদিন আগে অ্যান্ডি মারের উইম্বলডন জয় এবং ট্রেন্ট ব্রিজ টেস্টে জিতে অ্যালিস্টার কুকদের এগিয়ে যাওয়া, দুইয়ে মিলে ইংলিশদের ক্রীড়া উন্মাদনা বাড়িয়ে দিয়েছে। তুফানটা যাবে বিয়ারের ওপর দিয়ে। তাতে কর্তৃপক্ষের কোষাগার বেশ ফুলেফেঁপেই উঠবে। ওয়েবসাইট। তিওয়ারিওআন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে যেন ধুম পড়েছে বিয়ের। বাংলাদেশের তামিম ইকবাল, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসদের পর এই মিছিলে যোগ দিলেন ভারতের মনোজ তিওয়ারি। তিওয়ারি অবশ্য তামিমের চেয়ে পিছিয়ে আছেন দুই বছর। আট বছরের প্রেমকে গত মাসে পরিণয়ে পরিণতি দিয়েছেন তামিম। আর ছয় বছর প্রেমের পর গত পরশু সুস্মিতা রায়কে বিয়ে করলেন মনোজ। বিয়েটা হয়েছে কলকাতার উপকণ্ঠ হাওড়ায়। এই মুহূর্তে অবশ্য হাঁটুর চোটে ক্রিকেটের বাইরে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটসম্যান। ওয়েবসাইট।