অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাগার-প্রভাব!অভিষেকেই ৯৮ রানের দুর্দান্ত ইনিংস, তা-ও আবার ১১ নম্বরে নেমে। অ্যাশটন অ্যাগারকে নিয়ে অস্ট্রেলিয়ায় রীতিমতো শোরগোল। তাঁর সেই ইনিংসের পর সবচেয়ে বেশি টিভি রেটিং ছিল অ্যাশেজের। মাস্টারশেফ অস্ট্রেলিয়া, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানকে পেছনে ফেলে অ্যাশেজেই বুঁদ ছিল অস্ট্রেলিয়ানরা। লর্ডসের প্রথম টেস্টটা দেখেছে প্রায় আট লাখের বেশি দর্শক। অ্যাগারের এজেন্সি সিগনেচার স্পোর্টের কাছেও নাকি আসতে থাকে পৃষ্ঠপোষকদের একের পর এক বার্তা। ওয়েবসাইট। খারাপ দিনএকটা দিন কতটা খারাপ যেতে পারে, পরশু বুঝেছেন ফার্নান্দো ভারদাস্কো! হামবুর্গ ওপেনের কোয়ার্টার ফাইনালেই হেরে গেছেন অখ্যাত ফেদেরিকো দেলবোনিসের কাছে। দ্বিতীয় সেটটি টাইব্রেকারে হারের হতাশায় নিজের র্যাকেটটাই ভেঙে ফেলেন এই স্প্যানিয়ার্ড। পরপরই বিরতি নিয়ে বাথরুমে গিয়ে লকারে মারেন ঘুষি! ট্রেনারের সাহায্য নিয়ে ফেরেন কোর্টে। তৃতীয় সেটে দুবার বল গ্যালারিতে পাঠিয়ে আইন ভেঙে পয়েন্ট খোয়ান। পরে টুইটারে ভারদাস্কোই জানিয়েছেন হাতের চোট তাঁকে খেলতে দেবে না পরের টুর্নামেন্টে! ওয়েবসাইট।