অন্যকলাম

রামোসের উল্কি
এক হাতে বিশ্বকাপ, অন্য হাতে চ্যািম্পয়নস লিগ—কথাটা এ রকম হলেই মানাত। উল্টো পড়তে হচ্ছে, ‘এক পায়ে বিশ্বকাপ, অন্য পায়ে চ্যাম্পিয়নস লিগ।’ ঠাট্টা করে নয়, সার্জিও রামোসের জন্য আক্ষরিক অর্থেই কথাটা প্রযোজ্য। লা ডেসিমা জেতার পর দুদিন আগে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার টুইটারে একটি ছবি দিয়েছেন। তাতে রামোসের দুই পায়ের পেছনের দিকে উল্কি আঁকা। এক পায়ে চ্যাম্পিয়নস লিগের ট্রফি, অন্য পায়ে বিশ্বকাপের। সঙ্গে লেখা, ‘প্রতিশ্রুতি অনুযায়ী করলাম. চ্যাম্পিয়নস (ট্রফি) এখন আমাদের চামড়ায় ও রক্তে। এবার পালা বিশ্বকাপের।’ রামোস বিশ্বকাপের পর নতুন কোনো উল্কি আঁকান কিনা, দেখাই যাক! ওয়েবসাইট।
৩৩ বছর জেল
পেলের পরিবারের বিশ্বকাপ আনন্দ মাটি! অর্থ পাচার মামলায় ৩৩ বছর জেল হয়েছে পেলের ছেলে এডিনহোর। শাস্তি হবে অনুমিতই ছিল। তাই বলে এতটা কঠোর শাস্তি ভাবেননি ফুটবলসম্রাট৷ সান্তোসের কুখ্যাত ড্রাগ ব্যবসায়ীর সঙ্গে জড়িত সন্দেহে ২০০৫-এ প্রথম গ্রেপ্তার হন পেলের প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে এডিনহো৷ জেলও খাটেন৷ অভিযোগ অস্বীকার করে এডিনহো অবশ্য দাবি তুলেছিলেন, তিনি আসলে মাদকাসক্ত, মাদক ব্যবসায় জড়িত নন। একই মামলায় আরও তিনজনের ৩৩ বছর করে জেল, সঙ্গে তঁাদের সব সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। শাস্তির বিরুদ্ধে আপিল করা হবে, তাতে শাস্তি না কমলে বাকি জীবন হয়তো জেলেই কাটাতে হবে পেলের ছেলেকে৷ এখন যে তাঁর বয়স ৪৩! এএফপি।