অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক-বচনটাকা দিয়ে সব পাওয়া যায় কি না, এটা তর্কসাপেক্ষ। তবে ফুটবলে সাফল্য পাওয়া যায়। ম্যানচেস্টার সিটি এক মৌসুম আগে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে সেটি দেখিয়েছে। আবারও সেই পথে হাঁটছে সিটি। এবার খেলোয়াড় কিনতে তারা খরচ করে ফেলেছে প্রায় ১২ কোটি ইউরো। চেলসি গোলরক্ষক পিওতর চেকের এটা পছন্দ নয়, ‘টাকা সবকিছু কিনতে পারে না। আপনি ইচ্ছামতো খরচ করতে পারেন, কিন্তু আগে আপনাকে দল গড়তে হবে।’ রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ টাকা ঢালাতেই চেলসির নতুন যুগের শুরু, চেক কী করে ভুলে গেলেন! ওয়েবসাইট। বিব্রতকর!ছেলে অ্যান্ডি মারে এখন ইংল্যান্ডের সবচেয়ে বিখ্যাত সেলিব্রিটিদের একজন। জুডি মারেও যে প্রচারের আলোয় চলে আসবেন তাতে আর বিচিত্র কী! তবে ব্যাপারটা খুব একটা উপভোগ করেন না নতুন উইম্বলডন চ্যাম্পিয়নের মা। খ্যাতির বিড়ম্বনা এড়াতে তাই নিজের পরিচয়ও লুকিয়েছিলেন। সেটাই দাঁড়ায় কাল হয়ে। স্পা করাতে গিয়ে এক মহিলা জানতে চেয়েছিলেন তিনি অ্যান্ডি মারের মা কিনা। জুডি পরিচয়টা চেপে যান। এরপরই ভীষণ বিব্রত হতে হয়, কারণ সেই মহিলা বলেন অ্যান্ডি মারের মাকে তিনি একদমই সহ্য করতে পারেন না। জুডির তো তখন ‘ধরণি দ্বিধা হও’ অবস্থা! ওয়েবসাইট। জার্মানির খোঁচাহাতি কাদায় পড়লে নাকি চামচিকাও লাথি মারে। অস্ট্রেলিয়ার হয়েছে সেই দশা। অ্যাশেজে প্রথম দুই টেস্টেই হার, দ্বিতীয় টেস্টের হারটা রীতিমতো লজ্জাজনক। হারের পর সমালোচনা হয়েছে বিস্তর, তাই বলে জার্মানির টিটকারি শুনতে হবে? গত পরশু ক্রিকেট জার্মানি টুইট করেছে, ‘প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে চাইলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ছেড়ে জার্মানিতে আসতে পারে। বেশি তো না, বিমানে মাত্র এক ঘণ্টা লাগবে।’ যে দেশে ক্রিকেট খেলাটা বোঝেই হাতে গোনা কয়েকজন লোক, তাদের কাছ থেকে এমন খোঁচা অস্ট্রেলিয়ার কেমন লাগে বুঝুন! ওয়েবসাইট।