অন্যকলাম
পোপ আর পেলেব্রাজিলে গেলেন, পেলের সঙ্গে দেখা করা আর কথা বলার সুযোগ থাকার পরও তা না করে চলে এলেন! এটি সম্ভব নাকি! তা তিনি ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস হলেই কি! গত পরশু ব্রাজিল সফরে গিয়েই পোপ ইচ্ছা প্রকাশ করলেন, পেলের সঙ্গে দেখা করতে চান তিনি। সঙ্গে যদি জিকো, চেলসি মিডফিল্ডার অস্কার আর বার্সেলোনার নেইমার থাকেন, তা হলে আরও ভালো। প্রথম দক্ষিণ আমেরিকান পোপ যে দারুণ ফুটবলভক্ত, সেটা তো অনেকেরই জানা। পছন্দের ফুটবলারের নাম জানেন তো? তাঁর স্বদেশি লিওনেল মেসি। ওয়েবসাইট।প্রেমিকার জন্যপ্রেমিকা নিকোল শেরজিঙ্গারের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে কিছুদিন আগে। কিন্তু ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন যেন তাঁকে ভুলতেই পারছেন না। বিরহবেদনা থেকে একটা ভালোবাসার গান লিখে ফেলেছেন। সেই গানটা পোস্ট করে দিয়েছেন টুইটারে। শুধু লিখেই থামেননি, নিজেই গেয়েছেন সেই গান। রেকর্ডিং করছেন, এমন ছবিও দিয়ে দিয়েছেন টুইটারে। সাবেক প্রেমিকাকে নিয়ে ‘অল গুড টু নাইট’ নামে আরেকটি গান লিখতে যাচ্ছেন বলেও জানিয়েছেন। দুজনের পুনর্মিলন এবার বোধ হয় হয়েই যাবে! ওয়েবসাইট।