অন্যকলাম
হাঙরের সঙ্গেমানব সম্প্রদায়ের কেউ তো পেরে উঠল না। মাইকেল ফেল্পেসর তাই বুঝি শখ হলো জলের প্রাণীর সঙ্গে লড়াইয়ে নামার। স্পোর্ট ২৪-এর খবর, এবার হাঙরের সঙ্গে সাঁতরাবেন সর্বকালের সফলতম অলিম্পিয়ান! আসছে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ শেষে দক্ষিণ আফ্রিকায় হবে মানুষ ও হাঙরের এই লড়াই। ফেল্পেসর সঙ্গে থাকবেন আরেকজন মানব সন্তান অলিম্পিক সোনাজয়ী সাঁতারু শাদ লে ক্লস। এমনিতে হাঙরকে ভীষণ ভয় পান লে ক্লস, রাজি হয়েছেন কেবল ফেল্পেসর পীড়াপিড়িতে। তাহলে দেখা যাক, পুলের রাজার সঙ্গে জলের রাজার লড়াইয়ে কে জেতে! ওয়েবসাইট।খেলতে এসে... দল ব্যস্ত মাঠের খেলায়। এদিকে চোর বাবাজিরা এসে সাফ করে দিয়ে গেছে সবকিছু। লা লিগার দল সেভিয়া প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল কলম্বিয়ায়। স্থানীয় অ্যাটলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে ম্যাচ। ম্যাডেলিনের এক হোটেলে ছিল সফরকারীরা। গত মঙ্গলবার সেখানেই হয়েছে এই ‘ দুঃসাহসিক’ চুরি। মাঠে যখন দুই দল খেলছে, তখনই সুকৌশলে কক্ষে ঢুকে কম্পিউটার, ইলেকট্রনিক ট্যাবলেট, ঘড়ি ও নগদ টাকা নিয়ে গেছে চোর। সবচেয়ে অবাক করা ব্যাপার, দলিল-দস্তাবেজ ও চাবিশুদ্ধ আস্ত সব সুটকেসও হাওয়া হয়ে গেছে কক্ষ থেকে। সব মিলিয়ে সেভিয়ার খোয়া গেছে প্রায় এক লাখ ডলার মূল্যমানের সম্পদ। ওয়েবসাইট। টাইসনের ফেরাবক্সিংয়ে ফিরছেন তিনি। শুনলে কানে হাত দিয়ে নড়েচড়ে বসতে পারেন অন্য বক্সাররা। নাহ্, ভয়ের কিছু নেই, সত্যি সত্যি রিংয়ে নামবেন না মাইক টাইসন। তাঁর কোম্পানি ‘আইরন মাইক প্রডাকশন’ কাজ করবে বক্সিংয়ের প্রচারণায়। স্বামীকে অনেক দিন পর তাঁর পছন্দের জায়গায় কাজ করতে দেখে দারুণ খুশি টাইসনের স্ত্রী কিকিও। স্বামীর ব্যবসার অংশীদার তিনিও। দেখা যাক ‘বক্সিংয়ের মন্দ লোক’ আর তাঁর স্ত্রী মিলে কতটুকু কাজে লাগেন বক্সিংয়ের। ওয়েবসাইট।