অন্যকলাম
অর্থহীনসিরিজ জয় হলো। গত কিছুদিনের দুঃস্বপ্নও আপাতত আড়াল। পাকিস্তানি ক্রিকেটারদের মন তবু করছে উসখুস। গোটা সিরিজই যে ‘অর্থহীন!’ এই শুনে আবার ভাববেন না গুরুত্বহীন সিরিজ। এই ‘অর্থহীন’ মানে টাকাপয়সা ছাড়া সিরিজ! ম্যাচসেরার কোনো প্রাইজমানি ছিল না একটি ম্যাচেও, পুরস্কার শুধু একটি ট্রফি। সিরিজ-সেরার ক্ষেত্রেও তা-ই। এমনকি সিরি জয়ী দলের জন্যও নেই প্রাইজমানি! প্রকাশ্যে তো আর এসব নিয়ে অভিযোগ করা যায় না। কিন্তু একটি সূত্র এএনআইকে জানিয়েছে, চাপা অসন্তোষ আছে পাকিস্তান দলে। আধুনিক ক্রিকেটে টাকা উড়ছে সমানে, সেখানে মিসবাহদের খেলতে হলো প্রাইজমানিবিহীন সিরিজ! ওয়েবসাইট। ‘মুক্তি’২৭ না ২৯? রাদামেল ফ্যালকাওয়ের আসল বয়সটা যেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় রহস্যের নাম হয়ে দাঁড়িয়েছিল। মোনাকো স্ট্রাইকারের প্রাক্তন স্কুলশিক্ষক দাবি করেছিলেন ১৯৮৬ সালে নয়, ফ্যালকাওয়ের জন্ম আসলে ১৯৮৪ সালে। এটাই যদি হয়, তাহলে তো ফ্যালকাওয়ের প্রকৃত বয়স দুই বছর বেশি। ফ্যালকাও নিজে সবিস্ময়ে দাবি করেছিলেন অভিযোগটা অমূলক। দেখা যাচ্ছে, তাঁর কথাই ঠিক। স্কুলশিক্ষক যে স্রেফ সস্তা প্রচারের জন্য দাবিটা করেছিলেন, সেটাও পরিষ্কার। কলম্বিয়ার স্থানীয় পত্রিকা এল তিয়েম্পো ফ্যালকাওয়ের আসল জন্মসনদ বের করেছে। সেখানে পরিষ্কার লেখা, জন্ম ১০ ফেব্রুয়ারি ১৯৮৬। এএফপি।হুমকিএখনো দেনদরবার চলছে। লুইস সুয়ারেজ আর্সেনালে যাচ্ছেন কিনা সেটি জানা যাবে কয়েক দিনের মধ্যেই। কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে সুয়ারেজ এখন ক্লাব ছাড়ার চিন্তা বাদ দিতে পারেন! এখনই কিছুই চূড়ান্ত হয়নি, এর আগেই একের পর এক হুমকি পাচ্ছেন টুইটারে। লিভারপুলের দুই সমর্থক টুইট করেছেন এই স্ট্রাইকার যেখানেই যান না কেন, তাঁদের হাত থেকে বাঁচতে পারবেন না। পুলিশ অবশ্য খেপা সমর্থকদের খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু আসল কাজটা করতে হবে সুয়ারেজকেই! ক্লাব ছাড়বেন, নাকি জান বাঁচাতে থেকে যাবেন অ্যানফিল্ডেই! ওয়েবসাইট।