অন্যকলাম
রাজার শখ!ক্রীড়া প্রতিবেদক ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুকের শখ হয়েছিল ফুটবল খেলবেন। তাই নির্ধারিত সূচি স্থগিত করে আয়োজন করা হলো রাজার ম্যাচ। থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে রাজা পারিষদবর্গ নিয়ে খালি পায়ে খেলেন শখের ফুটবল। বাধ্য হয়েই আয়োজকেরা বডিলি শিফট করেছে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো। কিংস কাপে পরশু নির্ধারিত আরামবাগ-মাচিন্দ্রা ম্যাচটি হলো গতকাল। এক দিন বাড়তি সুযোগ পেয়েও অবশ্য আরামবাগ জয়ে ফিরতে পারেনি। প্রথম ম্যাচে হেরেছিল ইয়েদজিনের কাছে ১-০ গোলে। কালকের পরাজয়টা আরও বড়। নেপালের ক্লাব মাচিন্দ্রার কাছে হেরেছে ৪-১ গোলে। সবুজ পৃথিবীসুন্দর পৃথিবী গড়তে হলে সবার আগে গড়তে হবে সবুজ পৃথিবী। ভক্তদের কাছে শচীন টেন্ডুলকারের অনুরোধ তাই বেশি করে গাছ লাগান, প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করুন। কীভাবে ছোট ছোট কাজ করেও সুন্দর পৃথিবী গড়ায় অবদান রাখা যায় সেটা বোঝাতে গিয়ে ছেলে অর্জুনের গল্প বললেন তিনি। বিনা প্রয়োজনে যাতে বাড়ির বাতি না জ্বলে বা পাখা না চলে অর্জুন সেদিকে খুব সতর্ক। কখনো কখনো নাকি ভুলে বাবা বসে আছেন দেখেও রুমের বাতি নিভিয়ে, পাখা বন্ধ করে দিয়ে চলে যায়। ছেলের কাছ থেকে টেন্ডুলকার অনুপ্রাণিত, তাঁর ভক্তরা? ওয়েবসাইট।