অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ময়খ্যাতির চূড়ায় কে না উঠতে চায়? ফুটবলাররা তো চানই। আর সেটা পেতে হলে যেতে হবে তেমন বিখ্যাত কোনো ক্লাবে। ঠিক এ জায়গাতেই লুইস সুয়ারেজকে নিয়ে একটু বিস্মিত মাইকেল ওয়েন। সুয়ারেজ ক্লাব ছাড়ার ইচ্ছা জানিয়েছিলেন প্রকাশ্যেই। আর্সেনালও উঠেপড়ে লেগেছে লিভারপুল স্ট্রাইকারকে পেতে। কিন্তু লিভারপুল থেকে আর্সেনালে যেতে পারেন, এটা ঠিক পছন্দ হচ্ছে না ওয়েনের। সাবেক ইংল্যান্ড স্ট্রাইকারের মতে, ক্লাব যদি ছাড়তেই হয় তাহলে সুয়ারেজের যাওয়া উচিত রিয়াল বা বার্সার মতো ক্লাবে। আর্সেনালে গেলে যে শিরোপাটা হয়ে থাকতে পারে সোনার হরিণ! এএফপি।পোপের শিক্ষাহতে পারে তিনি যিশুর আদর্শ প্রচার করতেই গেছেন ব্রাজিলে। কিন্তু ব্রাজিল দেশটা তো ফুটবলের। যিশুর প্রতি ক্যাথলিক তরুণদের উদ্বুদ্ধ করতে পোপ ফ্রান্সিসও বেছে নিলেন ফুটবলকেই। সপ্তাহব্যাপী সফরে রিও ডি জেনিরোতে গেছেন পোপ। কোপাকাবানা সমুদ্রতীরের এক সমাবেশে প্রায় ২০ লাখ রোমান ক্যাথলিক তরুণকে ‘যিশুর সৈনিক’ আখ্যায়িত করে খেলাপ্রেমী পোপ বললেন, ‘অন্য দেশের মতো ব্রাজিলেও ফুটবল জাতীয় আবেগ। এখন যদি কাউকে দলে যোগ দিতে বলা হয়, খেলোয়াড়েরা কী করবে? তারা প্রচুর অনুশীলন করবে। ঈশ্বরের নিয়ম-কানুনও আমাদের জীবনে একই রকম সত্য। যিশু আমাদের জন্য বিশ্বকাপের চেয়েও বড়।’ এএফপি।খুনসুটিঝগড়া বা বাগবিতণ্ডা নয়, ব্যাপারটা ছিল স্রেফ বন্ধুত্বপূর্ণ খুনসুটি? এমনটাই দাবি করলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বিতর্কিত ওপেনার এখন ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায়। পরশু সেখানেই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের উইকেটকিপার থামি সোলেকাইলের সঙ্গে লেগে গিয়েছিল তাঁর। আম্পায়ার দুবার ওয়ার্নারকে সতর্কও করেন। কিন্তু বিতর্কটা দানা বাঁধার আগেই পানি ঢাললেন ওয়ার্নার। বললেন বাইরে থেকে যা বলা হচ্ছে তা ঠিক নয়। পরিবেশ গরম করার মতো কিছুই হয়নি, ‘আবার ক্রিকেটে ফেরাটা ছিল দারুণ। এই সপ্তাহে প্রচুর মজা হয়েছে, যেমন উইকেটকিপারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হাসিঠাট্টা; যা ছিল খুবই মজার।’ এএফপি।