অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদ রুখতে...ফুটবলে বর্ণবাদী আচরণ? আর না, আর না! এখন তথ্যপ্রযুক্তির ব্যবহার হবে বর্ণবাদের বিরুদ্ধে। কিক ইট আউট নামের এক বর্ণবাদবিরোধী সংঘ একটা মুঠোফোন অ্যাপ্লিকেশন চালু করেছে। এর মাধ্যমে মাঠের যেকোনো বর্ণবাদী আচরণ সরাসরি রিপোর্ট করা যাবে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াও সহজ হবে। এটা অবশ্য শুধু ইংলিশ প্রিমিয়ার লিগেই প্রযোজ্য। বর্ণবাদের শুরু তো আদিকালে। কিন্তু ইদানীং যেন এটির বাড়বাড়ন্ত। মানুষ এগিয়ে যাচ্ছে, সমাজ এগোচ্ছে। কিন্তু ফুটবলে বর্ণবাদ আরও জেঁকে বসছে। এএফপি।বিশিষ্ট দর্শকগত বছর লন্ডন অলিম্পিকের পরই অবসর নিয়ে ফেলেছেন মাইকেল ফেল্প্স। গত পরশু বার্সেলোনায় শুরু হওয়া বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে সর্বকালের অন্যতম সেরা সাঁতারু এলেন দর্শক হয়ে। কিন্তু ভাঙা পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে! ১৮টি অলিম্পিক সোনাজয়ী গলফার হওয়ার সাধনা চালিয়ে যাচ্ছেন। সেই গলফ খেলতে গিয়েই পায়ের এই হাল। শারীরিক যে অবস্থায় আছেন ২৮ বছর বয়সী সাঁতারু, তাতে বার্সেলোনার পুলে নামলে নির্ঘাত কয়েকটি সোনা জিততেন। গলফের এই দুর্ঘটনা ফেল্প্সকে কি এই উপলব্ধিই দিল—সাঁতারুরা পুলেই সুন্দর, গলফাররা গলফ কোর্সে! রয়টার্স।সেরা গোমেজ!ফুটবল-দুনিয়া কাঁপিয়ে নেইমার এসেছেন বার্সেলোনায়। এ আর এমনকি! ইংল্যান্ড ছেড়ে কার্লোস তেভেজ বা স্পেন ছেড়ে গঞ্জালো হিগুয়েইনের ইতালিতে পাড়ি জমানোও তেমন কিছু নয়। গ্যারেথ বেলকে নিয়ে অযথা টানাহেঁচড়াই করছে রিয়াল মাদ্রিদ। দলবদলের বাজারে এবার সত্যিকারের রত্ন তো মারিও গোমেজ! চোখ কপালে তোলার আগে শুনে নিন, এটা দিনো জফের কথা। ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়কের বিশ্বাস, বায়ার্ন মিউনিখ থেকে জার্মান স্ট্রাইকার গোমেজকে দলে টেনে এবার দলবদলে সবচেয়ে বড় দাও মেরেছে ফিওরেন্টিনা। জফের ফুটবলপ্রজ্ঞা নিয়ে সংশয় নেই। তবে এমন দাবি সম্ভবত গোমেজের সবচেয়ে বড় ভক্তটিও করবেন না! ওয়েবসাইট।