অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোল্টের আশাব্রিটেনজুড়ে সবার আগ্রহের মধ্যমণি এখন সদ্যোজাত রাজশিশু প্রিন্স জর্জ। কিন্তু বড় হলে কোন দল সমর্থন করবে সে? বাবা প্রিন্স উইলিয়ামের পথেই হেঁটে অ্যাস্টন ভিলাকেই সমর্থন করবে? প্রশ্নটার উত্তর এখনই দেওয়া মুশকিল। তবে উসাইন বোল্টের আশা, রাজশিশু হবে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক। বিশ্বের দ্রুততম মানব অনেক আগে থেকেই ইউনাইটেড ভক্ত। গত মৌসুমে অবনমন ঠেকাতে ঘাম ছুটে যাওয়া অ্যাস্টন ভিলার মতো ক্লাবকে বেছে নেওয়াকে যেন মানতে পারছেন না বোল্ট। যদিও ভিলা রাজশিশু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই তাকে পাঠিয়ে দিয়েছে ক্লাবের জার্সি। বোল্টের আশা তাই দুরাশাই হতে পারে! ওয়েবসাইট।সুদিন আনতে...একসময় সার্বিয়ার রেড স্টার বেলগ্রেড ক্লাবের দাপট ছিল ইউরোপে। ১৯৯১ সালে দলটা জিতেছিল ইউরোপিয়ান কাপ। কিন্তু এখন আর সেই দিন নেই, রড স্টার বেলগ্রেড এখন বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া এক নাম। তবে ক্লাব কর্তারা সেই সোনালী সময়টা আবার ফিরিয়ে আনতে চান। দলের শৃঙ্খলা বাড়ানোর দিকেই তাই জোর দিয়েছেন আগে। নিষিদ্ধ করেছেন খেলোয়াড়দের নৈশক্লাবে সময় কাটানো। এটুকু অবশ্য স্বাভাবিকই, কিন্তু এর চেয়েও কঠোর হয়েছে ক্লাব! সকালের নাশতায় মাংস নিষিদ্ধ, অনুশীলনের পর বিয়ারে গলা ভেজানোও বারণ। এখন এসব কড়াকড়িতে কাজ হলেই হয়! রয়টার্স।