অন্যকলাম
‘মাত্র’ ২ কোটিআরও একটি মাইলফলক ছুঁয়ে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। নাহ্, ফুটবলের কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রিয়াল মাদ্রিদ তারকার অনুসারী এখন ২ কোটি! এ উপলক্ষে অনুসারীদের মধ্যে কয়েকজনকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন পর্তুগিজ অধিনায়ক। সেই পুরস্কার পেতে হলে টুইটার অনুসারীদের ছবি দিয়ে প্রমাণ করতে হবে তাঁরা রোনালদোর কত বড় ভক্ত। ব্যস, শুরু হয়ে গেল! কেউ রোনালদোর ৭ নম্বর জার্সি গায়ে ছবি দিচ্ছেন, কেউ তাঁর মতো বুট পায়ে! ছবি দেখতে দেখতে নির্ঘাত ক্লান্ত হয়ে পড়বেন রোনালদো! ওয়েবসাইট। ভাগ্যের লিখনভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় সেটা আসলেই কেউ জানে না। আজ যে আমির, কাল সে হয়ে যেতে পারে ফকির। কেনি স্যানসমকেই দেখুন। আশির দশকে দাপিয়ে বেড়িয়েছেন সবুজ মাঠ। ইংল্যান্ড ও আর্সেনালের হয়ে কাটিয়েছেন বর্ণাঢ্য ক্যারিয়ার। সেই স্যানসমের মাথার ওপর এখন কোনো ছাদ নেই। থাকছেন খোলা আকাশের নিচে, পকেটে নেই ফুটো পয়সাও। মদ আর জুয়াই সর্বস্বান্ত করেছে স্যানসমকে। দ্য সানকে জানিয়েছেন অনেকবার পুনর্বাসনকেন্দ্রে ভর্তি হলেও নেশার জগৎ থেকে বের হতে পারেননি। পিএফএ ও আর্সেনাল অবশ্য তাঁকে সাহায্য করার প্রস্তাব দিয়েছে। এএফপি।