অন্যকলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েন-দর্শনযে জীবন ফড়িংয়ের দোয়েলের, সে জীবন পেশাদার ফুটবলারদের হতে পারে না। তাঁদের জীবনটা এর চেয়ে একটু উন্নত। মাইকেল ওয়েনের মতে, রেসের ঘোড়ার মতো। সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার মনে করেন দৌড়ে জিততে যেমন ঘোড়াকে ক্লান্তিহীন ছুটতে হয়, সব সময় থাকতে হয় প্রস্তুত, ফুটবলারদেরও ঠিক তা-ই। যতই অবসাদ আর ক্লান্তি ভর করুক, উপায় নেই! খেলে যেতে হবে ম্যাচের পর ম্যাচ। পেছনের একটা গল্পই ওয়েনের এই বিশ্বাসকে দিয়েছে ভিত্তি। ছোটবেলা থেকেই ঘোড়াপ্রীতি ছিল ওয়েনের। চেশায়ারের বাড়ির আস্তাবলে ঘোড়ার সঙ্গে সখ্য। বড় হয়ে ঘোড়দৌড়টা হয়ে দাঁড়ায় নেশা। ফুটবল ও পরিবারের পর ঘোড়ার পেছনেই সবচেয়ে বেশি সময় ব্যয় হয় তাঁর! ওয়েবসাইট।