অন্যকলাম
মারের নির্বাসনবিখ্যাত হওয়ার এই এক জ্বালা। যেখানেই যান মানুষ আপনার পিছু ছাড়বে না। অ্যান্ডি মারের ক্ষেত্রে তো ব্যাপারটা এখন আরও বেশি প্রযোজ্য। উইম্বলডন জেতার পর যে ইংল্যান্ডের জাতীয় বীরই হয়ে গেছেন! হয়তো সেই খ্যাতির বিড়ম্বনা এড়াতেই মারে চলে গিয়েছিলেন নির্বাসনে। এত দিন পর নিজেই বললেন সেটা। ট্রফি জেতার পরের দুই দিন সারেতে নিজের বাসায় একরকম স্বেচ্ছানির্বাসনেই ছিলেন। কয়েকটা দিন কোথাও বের হননি, সঙ্গী বলতে বান্ধবী কিম সিয়ার্স আর পোষা কুকুরজোড়া। এক ফাঁকে শুধু ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে থাই খাবার খেতে গিয়েছিলেন। আর র্যাকেট? এক সপ্তাহ নাকি ওটা ছুঁয়েও দেখেননি! ওয়েবসাইট। আফ্রিকার শিক্ষাউন্নত বিশ্ব যা করতে পারেনি, তা করে দেখাল আফ্রিকা। ফুটবল ফেডারেশনের দ্বিতীয় মহিলা প্রধান উপহার দিল বিশ্বকে। পরশু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিয়েরা লিওন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইশা জোহানসেন। ৪৮ বছর বয়সী ভদ্রমহিলা এফসি জোহানসেন নামের একটি ক্লাবের প্রতিষ্ঠাতা। এর আগে বিশ্বে ফুটবল ফেডারেশনের প্রথম মহিলা প্রধান নির্বাচিত হয়েছিলেন বুরুন্ডির লিডিয়া এনসেকেরা। জোহানসেনের তিন প্রতিদ্বন্দ্বীকেই অযোগ্য ঘোষণা করে ফিফার গঠন করা নির্বাচক কমিটি। ওই তিনজনের একজন ইন্টার মিলান ও মোনাকোর সাবেক স্ট্রাইকার মোহামেদ ক্যালোনের প্রার্থিতা বাতিল হয়েছে সিয়েরা লিওনে বসবাস না করায়। এএফপি।