অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ড থেকে...ক্রীড়া প্রতিবেদক  ফুটবলারদের শারীরিক শক্তি আরও বাড়ানো দরকার। উপায় আছে হরেক রকম। তবে ইয়ামালি বেছে নিলেন ভিন্ন পথ। হল্যান্ড থেকে তরল ও পাউডার জাতীয় দুই কার্টন খাবার ঢাকায় এনে হাজির করেছেন বাংলাদেশ দলের ডাচ ফিটনেস ট্রেনার। ডাকযোগে এগুলো গতকাল হাতে পেয়েছে বাফুফে। ফুটবলারদের এখনো দেওয়া হয়নি। হয়তো আজকালের মধ্যে বিশেষ ওই খাবারের সঙ্গে মামুনুলদের পরিচয় হবে। প্রোটিন জাতীয় এই খাবার ফুটবলারদের জন্য টনিক হবে বলে বলেই বিশ্বাস ইয়ামালির। এবার যে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হতে ‘হায়ার’ করে আনা হয়েছে তাঁকেও! বুড়ো জানেত্তিবয়স ৩৫ হলেই খেলোয়াড়দের নামের সঙ্গে ‘চিরসবুজ’, ‘বুড়ো’ বিশেষণগুলো জুটে যায়। সেই হিসাবে ৪০ বছর বয়সী হাভিয়ের জানেত্তিকে কী বলে ডাকবেন সেটি আপনিই ঠিক করুন। জানেত্তির থামাথামির নাম নেই। গত পরশুই ইন্টার মিলান অধিনায়ক চল্লিশে পা দিয়েছেন। চোটেও ভুগছেন। কিন্তু ইন্টারের আর্জেন্টাইন ডিফেন্ডারের দাবি, তিনি এখনো অতীতের মতোই ভালো বোধ করছেন। তাহলে বুটজোড়া তুলে রাখবেন কেন! ইন্টারের হয়ে ৮৪০-এর বেশি এবং আর্জেন্টিনার হয়ে রেকর্ড ১৪৫টি ম্যাচে খেলা জানেত্তি তাই চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। খেলতে চান অন্তত আরেকটি মৌসুম। রয়টার্স।আবৃত্তিকার টেন্ডুলকারবাবা কবি ছিলেন। সন্তানেরও তাই কবিতার প্রতি আসক্তি থাকার কথা। শচীন টেন্ডুলকারের সেই আসক্তিটা জানা গেছে আগেই। কবিতাপ্রীতির প্রমাণ দিতে আরেকবার কবিতা আবৃত্তি করতে যাচ্ছেন টেন্ডুলকার। সবকিছুই চূড়ান্ত। শুধু মঞ্চে উঠে আবৃত্তির অপেক্ষা। তাঁর এই আবৃত্তির পেছনের কারণটা মহৎ। ধর্ষণ ও নারীর প্রতি বৈষম্যের বিরুদ্ধে পুরুষদের সচেতন করতে পরিচালক-অভিনেতা ফারহান আখতার ‘মেন এগেইনস্ট রেপ অ্যান্ড ডিসক্রিমিনেশন (মার্ড)’ প্রচারণায় নেমেছেন। এরই অংশ হিসেবে টেন্ডুলকার আবৃত্তি করবেন মারাঠি কবিতা। কবিতাটি লিখেছেন ফারহানের বাবা কবি জাভেদ আখতার। মূল কবিতাটা হিন্দিতে হলেও অনূদিত হয়েছে বিভিন্ন ভাষায়। ওয়েবসাইট।