অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদ অভ্যাসবলে হিট করা মাত্রই মুখ দিয়ে বেরোয় চিৎকার, যা শব্দদূষণেরই নামান্তর। পেশাদার ক্যারিয়ার শুরুর আগে এক জুনিয়র টুর্নামেন্ট খেলার সময় পাশের কোর্টের প্রতিযোগীরা তো আয়োজকদের কাছে নালিশই করে বসেছিল, মেয়েটার চিৎকার তাদের মনঃসংযোগ নষ্ট করছে! কার সম্পর্কে বলা হচ্ছে এতক্ষণে বুঝে যাওয়ার কথা। মারিয়া শারাপোভা। নিজের এই ‘বদ অভ্যাস’ নিয়ে শারাপোভা সম্প্রতি কথা বলেছেন শেপ সাময়িকীর সঙ্গে। জানিয়েছেন, এ অভ্যাস তাঁর পক্ষে ছাড়া এখন অসম্ভব, ‘ছোটবেলা থেকেই করে আসছি, তাই এটা এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। খেলার সময় এটা নিয়ে ভাবিও না।’ ওয়েবসাইট।নির্বাচনে ব্র্যাকেনঘরে বসে থাকলে কিছু হবে না। দেশ বদলাতে হলে নিজেকেই মাঠে নামতে হবে। রাজনৈতিক ভাষণ কিংবা সিনেমার সংলাপ মনে হচ্ছে? মোটেই না, এটা এক ক্রিকেটারের কথা। টুইটারে এভাবেই নিজের রাজনীতিতে আসার কারণ ব্যাখ্যা করলেন ব্র্যাকেন। ইনি শুধু রাজনীতিতে যোগ দিয়েই থেমে থাকেননি, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সাবেক অস্ট্রেলিয়ান পেসার নাথান ব্র্যাকেন নিউ সাউথ ওয়েলস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন অস্ট্রেলিয়ার আগামী জাতীয় নির্বাচনে। যে আসনে লড়বেন, সেটির বর্তমান সাংসদ অভিযুক্ত দুর্নীতির দায়ে। দেখা যাক, দিনবদলের প্রতিশ্রুতি দিয়ে ব্র্যাকেন নির্বাচনে জিততে পারেন কি না। এএফপি। আকরামের ‘সুইং’বিয়েটা হচ্ছে কবে? বাগদত্তা শ্যানিয়েরা টমসনকে নিয়ে পাকিস্তানে এলেন ওয়াসিম আকরাম আর এই প্রশ্নটার মুখোমুখি হবেন না, তা কি হয়! লাহোরগামী বিমান ধরার জন্য গত রোববার যখন করাচি বিমানবন্দরে আসেন আকরাম, একদল সাংবাদিক ঘিরে ধরে তাঁদের। এক ফাঁকে ঠিকই উঠল সেই প্রশ্ন। সুইংয়ের সুলতান আকরাম এখানেও ‘সুইং’ করলেন। অস্ট্রেলিয়ার মেয়ে টমসনকে লাউঞ্জে নিয়ে যাওয়ার কথা বলে জানালেন, সেখানেই এ নিয়ে কথা বলবেন। কিন্তু লাউঞ্জে গিয়ে কথা বলা দূরের কথা, সাংবাদিকদের দিকে একবার ফিরেও তাকাননি পাকিস্তানের কিংবদন্তি পেসার। ওয়েবসাইট।