অন্যকলাম
নাম বদলে...এবারের দলবদলের বাজারে সবচেয়ে বড় সওদা কারা করেছে বলুন তো? ফার্নবোরো ইউনাইটেড। এই নামটা আগে নিশ্চয়ই শোনেননি। শুনবেনই বা কীভাবে, ইংল্যান্ডের এই ক্লাব যে খেলে ষষ্ঠ বিভাগে! পুঁচকে ক্লাবই দলে টেনেছে পেলে, ম্যারাডোনা, মেসি, বেকহামদের! না, গল্প নয়; আসলেই ফার্নবোরো ফুটবলের সব মহারথীদের নিয়ে এসেছে তাদের ক্লাবে। তবে আসল মেসি, পেলেদের নয়; নিজেদের খেলোয়াড়েরাই নাম পাল্টে বিখ্যাতদের নাম নিয়েছেন। ‘নতুন’ নামে জার্সি বানিয়ে নিবন্ধনও করে ফেলেছেন খেলোয়াড়েরা। আর কোচ স্পেনসার ডে নাম বদলে হয়ে গেছেন হোসে মরিনহো। ওয়েবসাইট। উভয়সংকটজন্মভূমি, না বাসভূমি? কোনটা বেছে নেবেন পোপ? পোপ ফ্রান্সিস পড়েছেন ভীষণ মুশকিলে। আজই এক যুগ পর ইতালির সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই মুহূর্তে রোমের ভেতর ভ্যাটিকান সিটিতে থাকলেও পোপের নাড়ি পোঁতা আর্জেন্টিনাতেই। ম্যাচটা অবশ্য দর্শকসারি থেকেই দেখার কথা পোপের। ফুটবলভক্ত পোপ এখন কী করবেন? রসিকতার ছলে বলেছেন, ‘আমার জন্য খুব কঠিন হতে যাচ্ছে এটা। ভাগ্য ভালো, এটা একটা প্রীতি ম্যাচ। আসুন আমরা সেটা মাঠেও নিশ্চিত করি।’ তাঁর সঙ্গে দেখা করতে আসা দুই দলের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করলেন সামাজিক দায়িত্ববোধেও। এএফপি।ট্রিপলের আক্ষেপ২৪৮ করেছেন। আর ৫২ রান হলেই ‘ট্রিপল’ হয়ে যেত! শিখর ধাওয়ানের আক্ষেপ হচ্ছে সুযোগ হাতছাড়া করায়! স্বীকৃতি সীমিত ওভারের ম্যাচে (ওয়ানডে) কেউ কখনো ট্রিপল সেঞ্চুরি করতে পারেননি। কাউন্টিতে গ্ল্যামরগনের বিপক্ষে সারের হয়ে সর্বোচ্চ ২৬৮ করেছিলেন অ্যালিস্টার ব্রাউন। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ধাওয়ানের পরশুর ২৪৮ দ্বিতীয় সর্বোচ্চ। তবে তিনি আউট হওয়ার পরও বাকি ছিল ৩২ বল। এর অর্ধেক বল খেলতে পারলেও তো হয়ে যায়। ধাওয়ানের আফসোস, ‘৪৪তম ওভারে আউট হওয়ার পরই মনে হয়েছিল যদি শেষ পর্যন্ত ব্যাট করতে পারতাম, ট্রিপল সেঞ্চুরির সুযোগ ছিল।’ ওয়েবসাইট।