অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা-অস্বস্তিদুষ্টু সন্তানের কারণে বাবাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয় কত সময়ই! নোভাক জোকোভিচের হলো উল্টো অভিজ্ঞতা। বিশ্বের এক নম্বর টেনিস তারকা বিব্রত বাবাকে নিয়ে! সম্প্রতি এক সাক্ষাত্কারে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে নিয়ে যাচ্ছেতাই মন্তব্য করেছেন সার্বিয়ান টেনিস তারকার বাবা সারদান জোকোভিচ। সমসাময়িক দুই গ্রেটকে নিয়ে বাবার এমন মন্তব্যে ভীষণ লজ্জায় পড়েছেন জোকোভিচ। বাবার ‘অখেলোয়াড়োচিত’ মন্তব্যের কারণে দুঃখ প্রকাশও করেছেন। জানিয়ে দিয়েছেন, ছেলের ক্যারিয়ারে বাবার অনেক প্রভাব থাকলেও বাবার মন্তব্যে ছেলের বিন্দুমাত্র প্রভাব নেই! ওয়েবসাইট।মহামূল্য ব্যাটপুরোনো ব্যাটের দাম আর কতই হবে! কিন্তু ওই ব্যাট যদি হয় স্যার ডন ব্র্যাডম্যানের! ব্র্যাডম্যানের একটি ব্যাট কাল নিলামে তোলা হয়েছিল মেলবোর্নে। আয়োজকদের আশা ছিল ২০ হাজার ডলারের মতো, বিক্রি হলো ৬৫ হাজার ডলারে (প্রায় ৫০ লাখ টাকা)! অবশ্য ওই ক্রেতা তবু নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন। ওই ব্যাটেই দেশের মাটিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে শেষ ইনিংসটি খেলেছিলেন ব্র্যাডম্যান, করেছিলেন ১১৫। খেলেছিলেন ১৯৪৮ সালে ইংল্যান্ড সফরেও। ব্যাটে অটোগ্রাফ আছে ‘দি ইনভিন্সিবল’ নামে পরিচিত ওই অস্ট্রেলিয়া দলের সবার। এই ব্যাট তো আসলে অমূল্য! এএফপি।