অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমমাঠে খেলা দেখার খুব ইচ্ছা! হাতে একটা কানাকড়িও নেই? আপনি যদি হন পেসকারার সমর্থক, কোনো সমস্যা নেই। বিনা পয়সায় দেখতে পাবেন খেলা, সেটাও মৌসুমজুড়ে দলের সব ম্যাচ! সিরি ‘বি’র ক্লাবটি তাদের বেকার সমর্থকদের জন্য এমনই এক উদ্যোগ নিয়েছে। পেসকারার প্রাদেশিক সরকারের সহায়তায় ইতালিয়ান ক্লাবটি এরই মধ্যে ৯২৫টি মৌসুমি টিকিট বিনা মূল্যে বিতরণ করেছে ক্লাবের কর্মহীন সমর্থকদের মধ্যে। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এই তথ্য। দাবি করা হয়েছে, ইতালিয়ান ফুটবলে গরিব সমর্থকদের মধ্যে ফ্রি টিকিট দেওয়ার উদ্যোগ এটাই প্রথম। ওয়েবসাইট।ভাষাবিভ্রাট?আসলেই ভাষার দুর্বলতা, নাকি এখন বিপাকে পড়ে সুর বদলাচ্ছেন ইয়েলেনা ইসিনবায়েভা? জানার উপায় নেই। তবে পোল ভল্টের রানি জানালেন, ইংরেজিতে দুর্বল বলেই মনের ভাব ঠিকমতো প্রকাশ করতে পারেননি তিনি। তাঁর অবস্থান সমকামীদের বিরুদ্ধে নয়, বরং সমকামী বলে যাতে কেউ বৈষম্যের শিকার না হয় সেটাই বোঝাতে চেয়েছিলেন। বোঝাতে যে পারেননি সেটা তো দেখাই যাচ্ছে। রাশিয়ার সমকামিতা প্রচারবিরোধী আইনের পক্ষে যাওয়া তাঁর আগের বক্তব্য নিয়ে তোলপাড় অ্যাথলেটিকস-বিশ্বে। এতটাই যে, ব্রিটিশ হেপটাথলার লুসি হ্যাজেল তো বলেই বসেছেন, এমন মন্তব্যের পর ইসিনবায়েভাকে যুব অলিম্পিকের দূত বানানোর সিদ্ধান্ত বিবেচনা করা উচিত। ওয়েবসাইট।দাদির জন্যজন্মের পর পরই তাকে নিয়ে পুরো বিশ্বে তোলপাড়। রাজকীয় শিশু বলে কথা! প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের শিশুপুত্র প্রিন্স জর্জ এখন বিশ্বের সবচেয়ে বড় ‘খুদে সেলিব্রিটি’। ভূমিষ্ঠ হওয়ার পরই অ্যাস্টন ভিলার কাছ থেকে জার্সি পেয়েছে জর্জ। এবার বসনিয়ার শীর্ষ ফুটবল ক্লাব এফকে জেলেজনিচারের সাম্মানিক সদস্যও হয়ে গেল ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী। কিন্তু বসনিয়ার একটা ক্লাবের সঙ্গে জর্জের কী সম্পর্ক? যোগাযোগের সূত্রধর জর্জের প্রয়াত মাতামহী প্রিন্সেস ডায়ানা। যুদ্ধপীড়িত দেশটিতে ভূমিমাইন অপসারণে ডায়ানার অবদান ভোলেনি বসনিয়া। ডায়ানার সেই কাজের স্বীকৃতি পেল তাঁর প্রথম নাতি। এএফপি।