অন্যকলাম
সামরিক শাসনফুটবল দল নাকি সামরিক স্কুল? কদিন পর সান্ডারল্যান্ডের দ্বিতীয় পরিচয়টাই বোধ হয় বড় হয়ে দাঁড়াবে। কোচ পাওলো ডি ক্যানিও নাকি একরকম সামরিক শাসনই চালাচ্ছেন! খ্যাপাটে এই কোচ এবার নতুন আইন বেঁধে দিয়েছেন ফুটবলারদের জন্য। এখন থেকে ড্রেসিংরুমে কোনো ফুটবলারই আর মুঠোফোনে কথা বলতে পারবে না। কিন্তু কেউ যদি নিষেধটা অমান্য করে? ক্যানিওর জবাব, ‘তখন আমি ফোনটা সোজা সাগরে ফেলে দেব।’ এখানেই শেষ হলে কথা ছিল। ভোজনরসিক সান্ডারল্যান্ড ফুটবলারদের জন্য দুঃসংবাদ—এখন থেকে মেয়োনেজ, টমেটো কেচাপ, এমনকি কোকা-কোলাও নিষিদ্ধ ড্রেসিংরুমে। এএফপি।আজ্জুকে নিয়েআবারও ক্রিকেটের সঙ্গে জড়াতে পারলে তো ভালোই হয়। জম্মু ও কাশ্মীরের কোচ হওয়ার প্রস্তাব পেয়ে তাই খুব খুশি মোহাম্মদ আজহারউদ্দিন। জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক আবদুল্লাহকে এখনো সরাসরি ‘হ্যাঁ’ বলেননি, কিন্তু আজ্জুর নাকি আপত্তি নেই দায়িত্ব নিতে। কিন্তু বিপত্তি তো অন্য জায়গায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেওয়া আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জিতেছিলেন। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে পাল্টা আপিল করেছে বিসিসিআই। দেখা যাক শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আজহারের জয় হয়, না বিসিসিআইয়ের। ওয়েবসাইট।