অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগার থেকে...মাথাটা একেবারেই খারাপ না হয়ে গেলে কেউ কি আর নিজের বাড়িতে আগুন দেয়! দুই বছর আগে এই কাণ্ড করেছিলেন বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার ব্রেনো। গত বছর তাঁর জেল হয় তিন বছর নয় মাসের। সেই ব্রেনো আবার শিরোনামে। কারাগার থেকে বেরিয়ে সরাসরি নতুন চাকরিতে যোগ দেবেন ব্রেনো! বায়ার্ন তাদের যুবদলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এই ব্রাজিলিয়ানকে। এত দ্রুত কীভাবে ছাড়া পেলেন ব্রেনো? আসলে ছাড়া পাননি, শুধু চাকরি করার জন্য সকালবেলা বাইরে থাকার অনুমতি পেয়েছেন। রাতে আবার ঢুকতে হবে গারদে। তবে ব্রেনো নাকি এখন অন্য মানুষ। দাবি করেছেন, কারাগার তাঁর চোখ খুলে দিয়েছে! এএফপি।পানেসারের দুঃসময়দুঃসময় যেন চারদিক থেকে ধেয়ে আসছে মন্টি পানেসারের দিকে। কদিন আগে মাতাল অবস্থায় এক নৈশক্লাবে উত্ত্যক্ত করেছিলেন একদল ভদ্রমহিলাকে। এমনকি প্রকাশ্যে মূত্রত্যাগ করেছিলেন। বাজে ফর্মের কারণে অ্যাশেজের প্রথম চার টেস্টের দলে ডাক পাননি, দুই দিন আগে ঘোষিত শেষ টেস্টের দলেও তিনি ব্রাত্য। এর মধ্যে কাউন্টি দল সাসেক্সও তাঁকে ছেড়ে দিয়েছে। এই দুঃসময়ে যিনি পাশে থাকতে পারতেন, তিনিও ছেড়ে চলে গেলেন ইংল্যান্ড স্পিনারকে। ফার্মাসিস্ট স্ত্রী গুরশরন রাত্তানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে পানেসারের। এই সত্যটা এত দিন চেপে রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। আসলেই, বিপদ যখন আসে, সবদিকেই আসে! ওয়েবসাইট।