অন্যভাবে শোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিসমাস ট্রি
ক্রিসমাস ট্রি

বুন্দেসলিগার দুই দল ডর্টমুন্ড এবং শালকের প্রতিদ্বন্দ্বিতা রীতিমতো কিংবদন্তিতুল্য। কদিন আগেই ডর্টমুন্ডের কাছে হেরেছে শালকে জিরো ফোর। আসন্ন বড়দিন শালকেকে সুযোগ করে দিল এই হারের শোধ তোলার। বড়দিনের উৎসবের প্রধান আকর্ষণ হলো ক্রিসমাস ট্রি সাজানো। এ নিয়েই ডর্টমুন্ডের অনেক দিনের গর্ব। শহরের মাঝে ৪৫ মিটার লম্বা এক ক্রিসমাস ট্রি, বিশ্বের সর্বোচ্চ ক্রিসমাস ট্রি বলেই দাবি করা হয় এটিকে। এ বছর গাছটি সাজানোর দায়িত্ব পাওয়াদের একজন ছিলেন আবার শালকে সমর্থক। প্রতিদ্বন্দ্বীদের খোঁচানোর এত বড় সুযোগ তিনি হাতছাড়া করেননি! ডর্টমুন্ডের এমন গর্বের চূড়ায় শালকের নীল-সাদা পতাকা উড়িয়ে দিয়ে এসেছেন। তড়িঘড়ি করে তা নামিয়ে আনলেও ততক্ষণে ছবি তুলে এর প্রমাণ রেখে দেওয়া হয়েছে। বড়দিন উৎসবে এখন তাই শালকে ১-০ ডর্টমুন্ড! ইএসপিএন।