প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রাগ আর মাফিয়াদের রাজত্ব সে দেশে। তাই বলে সেই দেশের ফুটবল দলকে ড্রাগ নেওয়ার খোঁচা দিলে সেটা তারা কেন সহ্য করবে? বেলজিয়ামের একটি ফরাসিভাষী টেলিভিশনের বিরুদ্ধে তাই আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে কলম্বিয়া। আরটিবিএফ নামে সেই টেলিভিশন চ্যানেলটি তাদের ফেসবুকে সম্প্রতি একটি ক্যারিকেচার প্রকাশ করেছে। যাতে দেখা গেছে, মাঠে রেফারিদের লাইন টানার ভ্যানিশিং ফোম নাক দিয়ে টেনে নিচ্ছেন তিন কলম্বিয়া ফুটবলার। নিচে ক্যাপশন—‘আত্মবিশ্বাস নিচ্ছে কলম্বিয়া।’ ইঙ্গিতটা ছিল, কোকেন নিয়েই এমন পারফরম্যান্স কলম্বিয়ার। স্বভাবতই খেপেছে কলম্বিয়া। আনুষ্ঠানিক প্রতিবাদের পর আরটিবিএফ তাদের ফেসবুক পেজ থেকে সরিয়ে নিয়েছে ক্যারিকেচারটি। তবে অপমানটা যে কলম্বিয়ার গায়ে লেগেছে তা বলাই বাহুল্য। এএফপি।