অপমানিত বার্টি ফোকটস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ জাতীয় দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ আজারবাইজানের সাংবাদিকেরা লাঞ্ছিত করেছেন কোচ বার্টি ফোকটসকে।নামজাদা এই জার্মান কোচ ফোকটস খেলোয়াড় হিসেবে ১৯৭৪ সালের বিশ্বকাপ জয়ের গৌরবের ভাগীদার। কোচ হিসেবে তিনি জার্মানিকে ১৯৯৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ ট্রফি এনে দিয়েছিলেন। তিনি গত দুই বছর ধরে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আজারবাইজান জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করছেন।চলমান ইউরো ২০১২ বাছাইপর্বে আজারবাইজানের অবস্থা তথৈবচ। গ্রুপে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে তাদের অবস্থান। গত শুক্রবার আজারবাইজান দুর্বল কাজাখস্তানের কাছে পরাজিত হয়।কাজাখস্তানের সঙ্গে ম্যাচে হারা পর, সংবাদ সম্মেলনে প্রশ্ন, পাল্টা প্রশ্নের মধ্যে কয়েকজন সাংবাদিক ফোকটসের দিকে টয়লেট পেপার ছুড়ে মারেন। ছুড়ে মারা টয়লেট পেপারগুলো ছিল ব্যবহূত। বিভিন্ন ইস্যুতে বেশ কয়েক দিন ধরেই স্থানীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না ফোকটসের।সাংবাদিকদের দ্বারা অপমানিত হয়েও কিন্তু ফোকটস নিজের দায়িত্বে অবিচল। তিনি এ মুহূর্তে দলকে প্রস্তুত করছেন ইউরো বাছাইপর্বের পরবর্তী খেলার জন্য। পরবর্তী ম্যাচটিকে একটি বড় পরীক্ষাই মনে করছেন তিনি। সে ম্যাচে আজারবাইজান মুখোমুখি হবে বিশ্বকাপের তৃতীয় সেরা দল ফোকটসের দেশ জার্মানির। ওয়েবসাইট।