অপরাজিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বেশিবার (৯) ইউরোপ-সেরা হওয়ার রেকর্ড রিয়াল মাদ্রিদের। কিন্তু কোনোবারই অপরাজিতভাবে শিরোপা জিততে পারেনি তারা। দুবার করে এই কীর্তি গড়েছে ইউরোপের চারটি ক্লাব—লিভারপুল (১৯৮১, ১৯৮৪), এসি মিলান (১৯৮৯, ১৯৯৪), আয়াক্স (১৯৭২, ১৯৯৫) ও ম্যানচেস্টার ইউনাইটেড (১৯৯৯, ২০০৮)। কোনো ম্যাচ না হেরে একবার করে ইউরোপিয়ান কাপ অথবা চ্যাম্পিয়নস লিগে জেতার রেকর্ড আছে ইন্টার মিলান (১৯৬৪), নটিংহাম ফরেস্ট (১৯৭৯), রেড স্টার বেলগ্রেড (১৯৯১), মার্শেই (১৯৯৩) ও বার্সেলোনারও (২০০৬)। সবচেয়ে কম ম্যাচ জিতে ইউরোপ-সেরা হওয়ার রেকর্ডটা পিএসভি আইন্দহোফেনের। ১৯৮৭-৮৮ মৌসুমে মাত্র তিন ম্যাচ জিতেই ইউরোপিয়ান কাপের শিরোপা পেয়ে গেছে ডাচ ক্লাবটি। এই তিন জয়ের কোনোটিই আবার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনালে নয়!