প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাজিত টেস্ট সেঞ্চুরির সংখ্যায় এখন সবার ওপরে শিবনারায়ণ চন্দরপল। ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানকে হাতছানি দিচ্ছে আরেকটি চূড়াও। টেস্টে স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ইনিংসে আউট না হওয়ার রেকর্ড থেকে মাত্র এক ইনিংস দূরত্বে দাঁড়িয়ে আছেন তিনি। ১৫৩ ম্যাচের ২৬০ ইনিংসে ৪৫ বার অপরাজিত ছিলেন ১১১৯৯ রান করা এই ব্যাটসম্যান। ৪৬ বার অপরাজিত থেকে সবার ওপরে স্টিভ ওয়াহ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কও খেলেছেন ২৬০ ইনিংস, তবে ম্যাচ খেলেছেন ১৬৮টি। সব মিলিয়ে রেকর্ডটি কোর্টনি ওয়ালশের। সবচেয়ে বেশি শূন্যের (৪৩) মালিক অপরাজিত ছিলেন ৬১ ইনিংসে।