অপরাজিত চ্যাম্পিয়ন তিতাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগর ভলিবল লিগের প্রিমিয়ার বিভাগে নিজেদের শেষ ম্যাচেও জয় পেয়েছে তিতাস ক্লাব। গতকাল পল্টন ভলিবল স্টেডিয়ামে তারা ৩-১ সেটে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি)। ৮ ম্যাচের সবকটি জিতে ২৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন তিতাস। অন্য খেলায় বাংলাদেশ পুলিশ ৩-২ সেটে হারিয়েছে ওয়ারীকে। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিজিবি। তবে সাত ম্যাচে ১৯ পয়েন্ট পাওয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আজ জিতলে রানার্সআপ হবে তারাই। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পানি উন্নয়ন বোর্ড।