অপরাজিত থেকেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরি ‘আ’তে এই মৌসুমে এখনো হারের মুখ দেখেনি জুভেন্টাস। তার পরও ৩০ ম্যাচে অপরাজিত দলটির কোচ আন্তোনিও কন্তে স্কুডেট্টো জয়ের আশা একদম ছেড়েই দিয়েছেন। এই ৩০ ম্যাচের ১৪টিতেই যে ড্র করেছে সিরি ‘আ’র সফলতম দলটি। লিগের বাকি ৮ ম্যাচের একটিতেও না হেরে জুভেন্টাস যদি লিগ জিততে না পারে, তবে অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ড সঙ্গী হবে তাদের। রেকর্ডটি অপরাজিত থেকেও লিগ জিততে না পারার। ইউরোপে প্রথম এই দুর্ভাগ্যের সঙ্গে পরিচয় হয়েছিল বুলগেরিয়ার স্পার্তাক সোফিয়ার (১৯৫১)। ১৯৭৭-৭৮ মৌসুমে পর্তুগালের বেনফিকা অপরাজিত থেকেও পোর্তোর পেছনে থেকেই লিগ শেষ করে। এরপর সিরি ‘আ’তে পেরুজিয়া (১৯৮৫), তুরস্কে বেসিকতাস (১৯৮৫-৮৬) ও সর্বশেষ ২০০৮ সালে সার্বিয়ার পার্টিজান বেলগ্রেডের পরিচয় হয় এই মিশ্র অভিজ্ঞতার সঙ্গে।