অপরাজিত সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি হার না-মানা সেঞ্চুরি এল শিবনারায়ণ চন্দরপলের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজটাউন টেস্টের প্রথম ইনিংসে পাওয়া সেঞ্চুরিটি তাঁর ক্যারিয়ারের ২৫তম। এই ২৫ সেঞ্চুরির ১৪টিতেই অপরাজিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক। এই বাঁহাতির চেয়ে বেশি অপরাজিত সেঞ্চুরি আছে শুধু দুজনের। শচীন টেন্ডুলকারের ৫১টি সেঞ্চুরির ১৬টিতেই তাঁকে কেউ আউট করতে পারেননি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ ৩২ সেঞ্চুরির ১৫টিই অপরাজিত। চন্দরপলের সমান ১৪টি অপরাজিত সেঞ্চুরি আছে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসেরও। যদিও ক্যালিসের মোট সেঞ্চুরি চন্দরপলের চেয়ে অনেক বেশি, ৪২টি।