অপরাজিত ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট ক্যারিয়ারে কোনো সেঞ্চুরি পাননি। মূলত বোলার ছিলেন, ব্যাট হাতে সেঞ্চুরি না পাওয়ার যুক্তি তবু খুঁজে পাওয়া যায়। কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫৭টি ম্যাচ খেলেও বাঁহাতি স্পিনে মাত্র ৯৩ উইকেট! এই ৫৭ ম্যাচের একটিতেও আবার জিততে পারেননি, যেটি প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলে জয় না পাওয়ার রেকর্ড। আক্ষেপময় এক ক্যারিয়ার জর্জ পারকিন্সের!খেলোয়াড়ি জীবনের আক্ষেপ হয়তো কিছুটা ঘুচেছে জীবনের ইনিংসে। গত পরশু এই পৃথিবীতে আসার শতবর্ষ পূরণ করেছেন পারকিন্স। জীবিত প্রথম শ্রেণীর ক্রিকেটারদের মধ্যে বয়সের সেঞ্চুরিয়ান একমাত্র তিনিই। তাঁর আগে জীবনের ইনিংসে সেঞ্চুরি করার সৌভাগ্য হয়েছে মাত্র ১১ জন প্রথম শ্রেণীর ক্রিকেটারের।প্রথম শ্রেণীর ক্রিকেটে একটি ছাড়া সব ম্যাচই খেলেছেন নর্দাম্পটনশায়ারের হয়ে। নর্দান্টসের তখন ঘোর দুঃসময়। চার বছর ধরে টানা ৯৯টি ম্যাচ জয়হীন থাকার সময়টাতেই খেলেছেন পারকিন্স। ১৯৩৪ সালে অভিষিক্ত পারকিন্সকে ১৯৩৬ সালে ছেড়ে দেয় নর্দাম্পটনশায়ার। তিনি চলে যান সাফোকে, ইপসউইচ স্কুলকে কোচিং করানোর পাশাপাশি খেলছেন মাইনর কাউন্টিতে। এখানে অবশ্য দারুণ সফল, সব মিলিয়ে আছে ৭৭৯ উইকেট। একবার ইনিংসে ১০ উইকেটও পেয়েছিলেন, সেই বল এখন শোভা পাচ্ছে তাঁর বাড়ির শোকেসে। কিন্তু ওসব তো আর প্রথম শ্রেণীর ম্যাচ নয়!বয়সের সেঞ্চুরিয়ানদের মধ্যে বেশির ভাগই অখ্যাত নাম। সবচেয়ে দীর্ঘজীবী জিম হাচিনসনই শুধু খেলেছেন এক শর বেশির ম্যাচ। তবে এতগুলো ম্যাচ কীভাবে খেললেন, সেটা একটা বিস্ময়ই বটে। ডার্বিশায়ারের হয়ে ২৫৬ ম্যাচ খেলে মাত্র ৫টি সেঞ্চুরি, ব্যাটিং-গড় ১৮.৬৬, আর উইকেট মাত্র ৩১টি! শতবর্ষী প্রথম শ্রেণীর ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সফল বলা যায় দিনকার বলবন্ত দেওধরকে। টেস্ট-পূর্ব ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন, প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাটিং-গড় ৪০ ছুঁই-ছুঁই। দেওধরের নামে ভারতের ঘরোয়া ক্রিকেটে একটা টুর্নামেন্টও আছে। তালিকার দুজন—জর্জ হারম্যান ও জর্জ ডিন আবার ম্যাচই খেলেছিলেন মাত্র ১টি করে।টেস্ট ক্রিকেটারদের মধ্যে এখনো কেউ বয়সের সেঞ্চুরি করতে পারেননি। অল্পের জন্য পারেননি নিউজিল্যান্ডের এরিক টিনডিল, গত আগস্টে চলে গেছেন ৯৯ বছর ২২৬ দিন বয়সে। তবে সেঞ্চুরির অপেক্ষায় দিন গুনছেন একজন। দক্ষিণ আফ্রিকার নরম্যান গর্ডনের বয়স আজ ৯৯ বছর ৩০৩ দিন। আগামী ৬ আগস্ট তাঁর শততম জন্মদিন। নিজ হাতে কেক কাটতে পারবেন তো গর্ডন? ওয়েবসাইট। বয়সের সেঞ্চুরিয়ান প্রথম শ্রেণীর ক্রিকেটার জন্ম মৃত্যু জীবনকালজিম হাচিনসন (ইংল্যান্ড) ২৯ নভে., ১৮৯৬ ৭ নভে., ২০০০ ১০৩ বছর ৩৪৪ দিনসিড ওয়ার্ড (নিউজিল্যান্ড) ৫ আগস্ট, ১৯০৭ ৩১ ডিসে., ২০১০ ১০৩ বছর ১৪৮ দিনরুপার্ট ডি স্মিট (দক্ষিণ আফ্রিকা) ২৩ নভে., ১৮৮৩ ৩ আগস্ট, ১৯৮৬ ১০২ বছর ২৫৩ দিনটেড ইংলিশ (ইংল্যান্ড) ১ জানু., ১৮৬৪ ৩ আগস্ট, ১৯৬৬ ১০২ বছর ২৪৭ দিন জন হুইটলি (নিউজিল্যান্ড) ৮ জানু., ১৮৬০ ১৯ এপ্রিল, ১৯৬২ ১০২ বছর ১০১ দিনটেড মার্টিন (অস্ট্রেলিয়া) ৩০ সেপ্টে., ১৯০২ ৯ জুন, ২০০৪ ১০১ বছর ২৫৩ দিনডি বি দেওধর (ভারত) ১৪ জানু., ১৮৯২ ২৪ আগস্ট, ১৯৯৩ ১০১ বছর ২২২ দিনজর্জ হারম্যান (আয়ারল্যান্ড) ৬ জুন, ১৮৭৪ ১৪ ডিসে., ১৯৭৫ ১০১ বছর ১৯১ দিনঅ্যালান ফিনলেসন (দ. আফ্রিকা) ১ সেপ্টে., ১৯০০ ২৮ অক্টো., ২০০১ ১০১ বছর ৫৭ দিনচার্লস ব্রাফেট (ইংল্যান্ড) ১০ সেপ্টে., ১৮৪৫ ১৫ এপ্রিল, ১৯৪৬ ১০০ বছর ২১৭ দিনজর্জ ডিন (ইংল্যান্ড) ১১ ডিসে., ১৮২৮ ২৬ ফেব্রু., ১৯২৯ ১০০ বছর ৭৭ দিন জর্জ পারকিন্স (ইংল্যান্ড) ৪ জুন, ১৯১১ — —