প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন ম্যাচের সিরিজের রেকর্ডটা হয়ে গেছে। ইংল্যান্ড ও পাকিস্তানের চলমান টেস্ট সিরিজে কাল পর্যন্ত হওয়া এলবিডব্লুর সংখ্যা ৩৭। ম্যাচের প্রথম দিনেই পেছনে পড়ে গেছে ১৯৯২-৯৩ মৌসুমে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ৩৩ এলবিডব্লুর রেকর্ডটা। দুবাই টেস্টের মাত্র দুই দিন শেষ হয়েছে, এখনো উইকেট আছে ১৮টি। তাই নিশ্চিতভাবেই হুমকির মুখে যেকোনো টেস্ট সিরিজে হওয়া সর্বোচ্চ এলবিডব্লু হওয়ার রেকর্ডটি। ১৯৮১ সালে ৬ টেস্টের অ্যাশেজ সিরিজে এলবিডব্লু হয়েছিলেন ৪৩ ব্যাটসম্যান। ২০০২ সালে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ৫ ম্যাচের সিরিজেও এলবিডব্লু ৪৩ জন। তিনে আছে ১৯৯৮-৯৯ মৌসুমে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফর। চার ম্যাচের ওই সিরিজে এলবিডবু্ল হন ৪২ জন। তালিকার চারে ১৯৮৯ সালের অ্যাশেজ (৬ ম্যাচে ৪০)। চলতি সিরিজটি আছে পাঁচে।