অপরাজিত ৯৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেতে পেতেও পেলেন না ম্যালকম ওয়ালার। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে অপরাজিত রইলেন জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান। পরে ব্যাট করে দল জিতেছে এমন ওয়ানডেতে মাত্র পঞ্চম ব্যাটসম্যান হিসেবে অপরাজিত ৯৯ করলেন ওয়ালার। সর্বপ্রথম ১৯৮৫ সালে ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন মুখোমুখি হন এমন ঘটনার। পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি হয়েছিল শারজায়। এরপর জিম্বাবুয়ের অ্যালিস্টার ক্যাম্পবেল (বিপক্ষ নিউজিল্যান্ড, ২০০০), অস্ট্রেলিয়ার ব্রাড হজ (নিউজিল্যান্ড, ২০০৭) ও ভারতের বীরেন্দর শেবাগ (শ্রীলঙ্কা, ২০১০) দলকে জেতালেও ১ রানের জন্য সেঞ্চুরি পাননি ।