অপরাজিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি-দুটি নয়, নয় ৫০ কিংবা ১০০টিও। টানা ৪৬৫ ম্যাচ! অবাক হবেন না, এতগুলো ম্যাচ টানাই জিতেছেন এসথার ভারগির। এখানেই ক্ষান্ত দিতে চান না তিনি, জয়রথ টেনে নিয়ে যেতে চান লন্ডন প্যারালিম্পিকে একটা পদক জয় পর্যন্ত।সেই ১৯৯৯ সাল থেকে হুইলচেয়ার মহিলা টেনিস খেলোয়াড়দের শীর্ষে তিনি। এরপর এতগুলো বছর পার হয়েছে, কিন্তু কেউ তাঁকে শীর্ষস্থান থেকে টলাতে পারেনি। শেষ ম্যাচ কবে হেরেছিলেন সেটি মনে করতেও নিশ্চয়ই কষ্ট হয়। ২০০৩ সালে সর্বশেষ হেরেছিলেন তিনি। কতটা অপ্রতিদ্বন্দ্বী ছিলেন সেটাও বোঝা যায়, যখন জানবেন ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত টানা ২৫০টি সেট জিতেছেন। ২০০৮ বেইজিং প্যারালিম্পিকেও সোনা জিতেছেন। ফাইনালে অবশ্য একটা সেট হেরেছিলেন! এককে ও দ্বৈতে সমান ২১টি করে এ পর্যন্ত সব মিলিয়ে ৪২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। এখন পর্যন্ত পাকিস্তানের স্কোয়াশ খেলোয়াড় জাহাঙ্গীর খানই তাঁর চেয়ে টানা বেশি ম্যাচ জিতেছেন (৫৫৫টি)। সেটা ছুঁতে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে হবে ৩১ বছর বয়সী এই ডাচকে। এত দিন ধরে আধিপত্য অটুট, প্যারালিম্পিকে আলাদা করে চাপ টের পাবেন না স্বাভাবিকভাবেই, ‘সবাই রেকর্ড নিয়েই কথা বলে। জানতে চায় আমি চাপ অনুভব করি কি না? অনেক দিন ধরেই আমি প্যারালিম্পিকে হারিনি, চাপ তো কিছুটা আছেই। সবাই আশা করছে, আমি সোনা জিতব, এত সহজ এটা নয়।’ ওয়েবসাইট।