অপরাজেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই শেষ হওয়া টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কাঁদিয়েই ছেড়েছেন অস্ট্রেলিয়ার বোলাররা। তবে ওই বোলাররাই আবার পাত্তা পাননি এক ওয়েস্ট ইন্ডিয়ানের কাছে। ওয়েস্ট ইন্ডিজের লেজের ব্যাটসম্যান জোমেল ওয়ারিকানকে ৫ ইনিংসে একবারও আউট করতে পারেননি অস্ট্রেলীয় বোলাররা। ওয়ারিকানের আগে ২০০৯ সালে সর্বশেষ সিরিজের ৫ ইনিংসেই অপরাজিত ছিলেন ইংল্যান্ডের গ্রাহাম ওনিয়নস। ১৯৯৮ সালে ৫ ইনিংসে অপরাজিত ছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড টারব্রুগেও। সিরিজে ৬ ইনিংস ব্যাট করে ৬ বারই অপরাজিত থাকা ব্যাটসম্যানও তিনজন—বিল জনস্টন (অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ১৯৫৩), কোরি কলিমোর (ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড, ২০০৪) ও নাথান লায়ন (অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ২০১৩)। সিরিজে সবচেয়ে বেশি ৮ বার অপরাজিত থাকার রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের আলফ ভ্যালেন্টাইন (১৯৬০-৬১) ও নিউজিল্যান্ডের ফ্র্যাঙ্ক ক্যামেরনের (১৯৬১-৬২)। দুজনই অবশ্য একবার করে আউট হয়েছিলেন।