অপরাজেয় ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল অ্যাডিলেডের জয় দিয়ে একটা রেকর্ডও করে ফেলল ইংল্যান্ড । টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের এটি টানা অষ্টম জয়। ইংল্যান্ড পেছনে ফেলল দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের টানা সাত জয়ের রেকর্ড। ইংল্যান্ডের এই জয়যাত্রা শুরু হয়েছিল গত মে মাসে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জিতে। বিশ্বকাপে টানা পাঁচটি ম্যাচ জেতার পর গত সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে জিতেছিল দুই ম্যাচের সিরিজ। এরপর কাল অ্যাডিলেডে শেষ বলের নাটকীয় জয়। পরে ব্যাট করে শেষ বলে জয় তুলে নেওয়ার মাত্র চতুর্থ উদাহরণ এটি। এর আগে ২০০৯-এর ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে ভারতের বিপক্ষে শেষ বলে জেতে নিউজিল্যান্ড। ওই বছর জুনে লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় এক জয় পায় হল্যান্ড। সর্বশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন চামারা কাপুগেদারা।