অপরাজেয় ফাহাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক রাউন্ড বাকি থাকতেই সাব-জুনিয়রে চ্যাম্পিয়ন হয়েছে ফাহাদ রহমান। কাল শেষ রাউন্ডেও জিতল আট বছর বয়সী খুদে দাবাড়ু। ফেডারেশন কার্যালয়ে কাল সপ্তম রাউন্ডে ফাহাদ হারিয়েছে তানজিনা আক্তার তানিকে। সাত খেলায় ৭ পয়েন্ট পেয়েছে ফাহাদ। সমান ম্যাচে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইকরামুল হক সিয়াম ও পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় অভিক রহমান।