প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ লিগের ১৬ নম্বর দল মালাগার কাছে আজ বার্সেলোনা হারলে সেটি হবে বড় অঘটন। সেই অঘটন না ঘটলে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার নিজেদের নতুন রেকর্ড গড়বে বার্সেলোনা। পেপ গার্দিওলার এই জয়রথ কত দূর পর্যন্ত যাবে সেটি সময়ই বলে দেবে। তবে টানা অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড এখনো অনেক দূরে। আইভরিকোস্টের এএসইসি আবিদজান ১৯৮৯ থেকে ১৯৯৪ পর্যন্ত অপরাজিত ছিল টানা ১০৮ ম্যাচ, ভেঙে দিয়েছিল স্টুয়া বুখারেস্টের ১০৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। তবে বিশ্বের শীর্ষ চারটি লিগের (স্প্যানিশ, ইংলিশ, জার্মান, ইতালিয়ান) দলগুলোর মধ্যে রেকর্ডটি এসি মিলানের। ১৯৯১ থেকে ১৯৯৩ পর্যন্ত ইতালির ক্লাবটি অপরাজিত ছিল টানা ৫৮ ম্যাচ। এরপর আছে আর্সেনাল (৪৯), চেলসি (৪২), রিয়াল সোসিয়েদাদ (৩৮), হামবুর্গ (৩৬), ম্যানইউ (৩৩) ও ইন্টার মিলান (৩১ ম্যাচ)।