অপরাধের বিরুদ্ধে মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারপোলকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মেসি। ছবি: এএফপি
ইন্টারপোলকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মেসি। ছবি: এএফপি

তিনি উপহার দেন নান্দনিক ফুটবল। তাঁর সৃষ্টিশীল খেলায় মানুষ মোহাচ্ছন্ন থাকে মুহূর্তের পর মুহূর্ত।  যিনি এত সুন্দরের জন্ম দেন, সেই লিওনেল মেসি নিশ্চয় অপরাধের মতো ঘৃণ্য বিষয়ের সঙ্গে থাকতে পারেন না। মেসি থাকেননি। বরং অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আহ্বান জানিয়েছেন, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে।

সম্প্রতি ইন্টারপোলের হয়ে অপরাধের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রচারণায় অংশ নিয়েছেন মেসি। আর্জেন্টিনার অধিনায়ক পাশে পাচ্ছেন বিখ্যাত অভিনেতা জ্যাকি চ্যানকে। এ প্রচারণার প্রথম দূত কিন্তু চ্যান।

ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল রোনাল্ড নোবেল বললেন, ‘মেসি গোটা বিশ্বে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। ইন্টারপোলের ‘‘টার্ন ব্যাক ক্রাইম’ প্রচারণায় তাঁর সহায়তা মাঠের ভেতর ও বাইরে—দুই জায়গায় সুন্দর খেলার প্রতিশ্রুতি। আমরা আশা করি,  মেসির এ সহায়তা বিশ্বের মানুষকে আমাদের সঙ্গে যোগ দিতে আরও উত্সাহিত করবে। সবাই বলবে, ‘‘একসঙ্গে আমরা অপরাধ দূর করতে পারি।’’