অপরাধের সাক্ষী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধীরা অপরাধের চিহ্ন রেখে যায়। শ্রীশান্ত ও রউফরাও ব্যতিক্রম নন। ফিক্সিংয়ের দায়ে শ্রীশান্ত আজীবন নিষিদ্ধ হয়েছেন। পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফের নামেও অভিযোগপত্র দেওয়া হয়েছে। যদিও তাঁরা বরাবরই নিজেদের নির্দোষ দাবি করে আসছেন। কিন্তু তাঁদের অনেক কেচ্ছাকাহিনি বেরিয়ে আসছে। শ্রীশান্ত মুম্বাইয়ের এক শোরুমে কেনাকাটা করতে গিয়েছিলেন জুয়াড়িদের সঙ্গে। কাপড় কিনেছেন দুই লাখ রুপি খরচায়, ঘণ্টা দেড়েক শোরুমে নাচানাচি করেছেন, বন্ধুদের সঙ্গে চ্যাটিং করেছেন—সবই ধরা পড়েছে সিসি ক্যামেরায়। শ্রীশান্তের ঘণ্টা চারেক আগে রউফও ওই শোরুমে যান, টাকার বান্ডিল নিয়ে। ওয়েবসাইট।