অপরিবর্তিত অস্ট্রেলিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত না পারলেও আসাদ শফিক আর ইয়াসির শাহ ঠিকই ভয় ধরিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। তবে ব্রিসবেনে ৩৯ রানের জয় এনে দেওয়া দলের ওপরই আস্থা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২৬ ডিসেম্বর থেকে শুরু মেলবোর্ন টেস্টের জন্য ব্রিসবেনের ১২ জনকেই রেখে দেওয়া হয়েছে। নির্বাচক কমিটির অন্তর্বর্তীকালীন প্রধান ট্রেভর হনস জানিয়েছেন, ‘এই খেলোয়াড়েরা দুর্দান্ত খেলছে, টানা দুটি টেস্ট জিতেছে। দল হিসেবে আরও কিছুদিন খেলার সুযোগ ওদের প্রাপ্য।’ তবে সিডনি টেস্টের জন্য পরে আবারও দল ঘোষণা করবে বোর্ড। এএফপি।