প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিততে থাকা দল নাকি কখনো বদলাতে নেই। শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের জন্য ইংলিশ নির্বাচকেরাও এই নীতি মেনে চললেন। কোনো পরিবর্তন ছাড়াই ঘোষণা করা হয়েছে ৯ জুন শুরু হতে যাওয়া লর্ডস টেস্টের ১২ সদস্যের দল। প্রথম দুই টেস্টেই জিতে সিরিজ নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। সোমবার দ্বিতীয় টেস্টে জয়ের কিছুক্ষণ পরই তৃতীয় টেস্টের দল ঘোষণা করে দিয়েছেন নির্বাচকেরা। এএফপি।