অপরিবর্তিত নিউজিল্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজজয়ী দলটির ওপরই আস্থা রেখেছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ২ ম্যাচের সিরিজে ডাকা হয়েছে আগের সিরিজের ১৩ জনের সবাইকেই। পরশু ঘোষিত দলে না থাকলেও রস টেলরের বিকল্প হিসেবে জেসি রাইডার থাকবেন দলের সঙ্গেই। সাবেক অধিনায়ক টেলরের স্ত্রী সন্তানসম্ভবা। তিনি না খেললেই কেবল মাঠে নামার সুযোগ পাবেন রাইডার। প্রথম টেস্ট শুরু ৬ ফেব্রুয়ারি অকল্যান্ডে, দ্বিতীয় টেস্ট ওয়েলিংটনে ১৪ ফেব্রুয়ারি থেকে। এএফপি।
নিউজিল্যান্ড টেস্ট দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, পিটার ফুলটন, হামিশ রাদারফোর্ড, জেসি রাইডার, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন।