অপহরণচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক লেনদেন নিয়ে দুজনের ঝামেলাটা পুরোনো। নিজের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে অদ্ভুত এক পরিকল্পনা করলেন ভ্যালেন্সিয়ার সাবেক সভাপতি হুয়ান সোলার। অপহরণ করতে হবে স্প্যানিশ ক্লাবটির আরেক সাবেক সভাপতি ও তাঁর উত্তরসূরি ভিসেন্তে সোরিয়ানোকে! পরিকল্পনা অবশ্য সফল হয়নি। বরং পুরো ব্যাপারটার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা জেনে গেছে পুলিশ। ফলাফল, এক রাত জেলখানায় কাটানো। এখন জামিনে আছেন, কিন্তু ঝামেলা আরও বাড়ছে। তদন্তাধীন সময়ে দেশের বাইরে যেতে পারবেন না। প্রতি দুই সপ্তাহ অন্তর হাজিরা দিতে হবে আদালতে। ওয়েবসাইট।