অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দলের অপেক্ষা এক যুগের, অন্য দলের ১৬ বছর। কাল রাতে চ্যাম্পিয়নস লিগটা বায়ার্ন-ডর্টমুন্ড যে দলই জিতে থাকুক, অবসান হয়েছে দীর্ঘ প্রতীক্ষার। ইউরোপিয়ান বা চ্যাম্পিয়নস লিগের শিরোপা পুনরুদ্ধারে অপেক্ষার বিবেচনায় বায়ার্নের ১২ ও ডর্টমুন্ডের ১৬ বছর নগণ্য। এই বায়ার্নই ২০০১ সালে দীর্ঘ ২৫ বছর পর হয়েছিল ইউরোপ-সেরা। দুটি শিরোপার মাঝে সর্বোচ্চ ৩৫ বছর অপেক্ষা করতে হয়েছে ইন্টার মিলানকে (১৯৬৫-২০১০)। এ ছাড়া রিয়াল মাদ্রিদ (১৯৬৬-৯৮) ও ম্যানচেস্টার ইউনাইটেডকেও (১৯৬৮-৯৯) অপেক্ষা করতে হয়েছে ৩০ বছরের বেশি।